এক্সপ্লোর

আরএসএসকে ভাষণে তার ইতিহাস মনে করিয়ে দিলে ভাল করতেন প্রণব, কেন গাঁধীর হত্যার উল্লেখ নেই, ট্যুইট ইয়েচুরির

নয়াদিল্লি: গতকাল আরএসএসের মঞ্চে নিজের ভাষণে প্রণব মুখোপাধ্যায় সঙ্ঘকে তাদের ইতিহাস মনে করিয়ে দিলে ভাল করতেন বলে মন্তব্য করলেন সীতারাম ইয়েচুরি। ট্যুইট করে সিপিএম সাধারণ সম্পাদক প্রশ্ন তুলেছেন, কেন প্রাক্তন রাষ্ট্রপতি ভাষণে মহাত্মা গাঁধীর হত্যার প্রসঙ্গই তুললেন না! তিনি লিখেছেন, আরএসএস সদর দপ্তরে প্রণব মুখার্জির ইতিহাস ক্যাপসুলে মহাত্মা গাঁধী, তাঁর হত্যার উল্লেখ না থাকাটা অনেক কিছু বলে দিচ্ছে। মহাত্মা গাঁধী নিধনের পর তিনবার কংগ্রেস সরকারের আমলে নিষিদ্ধ হওয়া, প্রথম সর্দার প্যাটেলের নির্দেশে, উনি আরএসএসকে ওদের এই ইতিহাস স্মরণ করিয়ে দিলে ভাল হত। প্যাটেল গোলওয়ালকরকে লিখেছিলেন, গাঁধীজীর মৃত্যুর পর উল্লসিত আরএসএসের লোকজন মিষ্টি বিলি করেছিলেন। ১৯৪৮ এ আরএসএস প্রধান ছিলেন এম এস গোলওয়ালকর। তবে আরেক বাম দল সিপিআইয়ের শীর্ষ নেতা ডি রাজা বহুত্ববাদী, বহুমুখী সংস্কৃতিকেই আসল ভারত বলায় প্রণববাবুর প্রশংসা করেন। বলেন, যদিও আরএসএসের অনুষ্ঠানে ওনার যাওয়া উচিত হয়নি বলে মনে করি আমরা, ভাষণে প্রণবদা যা বলেছেন, সেটা ওনার কাছে প্রত্যাশিতই ছিল। প্রকৃত জাতীয়তাবাদী বোধ দেখিয়েছেন, ভারতের সংবিধান, ভারতের বহুত্ববাদী ও বহুমুখী সংস্কৃতিকে সম্মান করেছেন উনি। কিছু আরএসএসের তাত্ত্বিক প্রণববাবু ও সঙ্ঘ প্রধান মোহন ভাগবতের ভাষণে একই সুর ছিল বলে দাবি করছেন, প্রণববাবুর ভাষণকে নিজেদের প্রচারে ব্যবহারের চেষ্টা করছেন বলেও দাবি করেন রাজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget