এক্সপ্লোর

প্রাক্তন রাষ্ট্রপতি কালামের হিন্দি শিক্ষক কে ছিলেন জানেন? মুলায়ম সিংহ যাদব

লখনউ: বহু মানুষকে প্রেরণা জুগিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম। জীবনের পথে তাঁকে শিক্ষক বলে গণ্য করেন লাখো দেশবাসী। কিন্তু সেই কালামের শিক্ষক কে জানেন? যাঁর নাম শুনলে কোনওভাবেই মাস্টারমশাইয়ের কথা মনে পড়ে না, সেই মুলায়ম সিংহ যাদব। কালাম নিজেই জানান, মুলায়ম হিন্দি শেখান তাঁকে। প্রয়াত রাষ্ট্রপতির প্রেস সেক্রেটারি এস এম খান জানিয়েছেন, কালাম তাঁকে বলেন, এসপি সুপ্রিমোর কাছ থেকে হিন্দিতে সড়গড় হন তিনি। ২০০৪-এর ১৬ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে মুলায়মের গ্রাম সৈফাইতে ৪০,০০০ কৃষকের সামনে বক্তৃতা দিতে উঠে কালাম বলেন, যেটুকু যা টুটাফুটা হিন্দি তিনি শিখেছেন, সবটাই মুলায়মের অবদান। মুলায়ম যখন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন, তখন কালাম ছিলেন তাঁর বিজ্ঞান সংক্রান্ত উপদেষ্টা। সে সময় মুলায়ম হিন্দিতে কথা বলতে শেখান তাঁকে। অবশ্য বক্তৃতার বাকিটা ইংরেজিতেই করেন তিনি। এস এম খান জানিয়েছেন, হিন্দি বলয়ে কালামের সঙ্গে গেলে জনতার সামনে তাঁর বক্তৃতার নিয়মিত হিন্দি অনুবাদ করে যেতেন তিনি। আর মিসাইল ম্যানের কাছে সব সময় থাকত নতুন নতুন আইডিয়ার সম্ভার। ২০১২-র মে মাসে লখনউয়ে বক্তৃতা দিতে গিয়ে তিনি যেমন বলেন, উত্তরপ্রদেশের স্কিল ম্যাপ তৈরি করা হোক। দাবি করেন, গোটা বিশ্বের ১০০জন প্রশিক্ষণপ্রাপ্ত পেশাদারের মধ্যে ৮জন সরাসরি আসতে পারেন উত্তরপ্রদেশ থেকে। কারণ এখানে কয়েকশো বছর ধরে হরেকরকম পেশার চর্চা চলছে। এখানকার ভাদোহির কার্পেট, মোরাদাবাদের পেতলের বাসন, ফিরোজাবাদের কাঁচের বাসন, মালিহাবাদের আম, মীরাটের কাঁচি, আলিগড়ের তালা, খুরজার চিনামাটির জিনিস, কানপুরের চামড়ার কাজ আর লখনউয়ের চিকনকারি বিখ্যাত। তিনিই প্রথম রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপতি ভবনের দরজা উন্মুক্ত করে দেন সাধারণ মানুষ ও ছোট ছেলেমেয়েদের জন্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Kunal Ghosh: 'ঋতব্রত তৃণমূল'-এর স্বাধীনতা দিবসের উদযাপনে বিধায়ক কুণাল ঘোষ, মমতার নামে জয়ধ্বনি
Mahua Moitra: কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র, মহুয়া মৈত্রকে 'গো ব্যাক' স্লোগান | TMC
Asutosh College: তৃণমূল-এবিভিপি সমর্থকদের বচসা, হাতাহাতি, ভাঙচুর আশুতোষ কলেজে | ABP Ananda LIVE
Ratna Debnath | 'জেল হেফাজতে কিছুই হবে না, সর্বোচ্চ শাস্তি চাই', বললেন অভয়ার মা | RG Kar Case
Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget