এক্সপ্লোর

বর্ষণে বিপর্যস্ত মুম্বই, মৃত ৫, আজ বন্ধ স্কুল-কলেজ, পশ্চিম রেল শাখায় ট্রেন চলাচল শুরু

মুম্বই: প্রবল বর্ষণে বিপর্যস্ত মুম্বই। জনজীবন কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। গতকাল শহরের বিভিন্ন প্রান্তে নয় ঘন্টায় ৩০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের থেকে যা ৯ গুণ বেশি। আজও মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তবে স্বস্তির খবর, রাতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আজ লোকজনকে বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।আজ বন্ধ থাকছে স্কুল ও কলেজ। ভারী বর্ষণে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২০০৫-র পর এত বেশি বৃষ্টি মুম্বইতে আর হয়নি। ওই বছরই শহরের জনজীবন স্তব্ধ হয়ে পড়েছিল। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়ণবীশ জরুরি প্রয়োজন না থাকলে বাড়িতে থাকার জন্য লোকজনের কাছে আর্জি জানিয়েছেন। একইসঙ্গে অত্যাবশ্যক পরিষেবার আশ্বাসও দিয়েছেন তিনি। মাঝরাতেই পশ্চিম রেলওয়ের শহরতলির রেল পরিষেবা ফের শুরু হয়েছে। মধ্য রেলে অবশ্য পরিস্থিতি এখনও বেহাল। ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসে আটকে রয়েছেন অনেক যাত্রী। শহরতলির ট্রেন পরিষেবা মুম্বইয়ের লাইফ লাইন হিসেবে পরিচিত। প্রায় ৬৫ লক্ষ যাত্রী প্রতিদিন যাতায়াত করেন। বৃষ্টির কারণে এই ট্রেন পরিষেবা বেহাল হয়ে পড়ায় গতকাল নিত্যযাত্রীরা ব্যাপক দুর্ভোগের মুখে পড়েন। ইস্টার্ন ও ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। মুম্বই ও  সংলগ্ন এলাকাগুলিতে ভারী বর্ষণের পরিপ্রেক্ষিতে নৌ বাহিনীর হেলিকপ্টার তৈরি রাখা হয়েছে। উদ্ধারকারী দল ও ডুবুরিদেরও তৈরি রাখা হয়েছে বলে নৌ বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মুম্বইতে দুই শিশু সহ তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও থানেতে ৩২ বছরের এক মহিলা ও এক কিশোরীর মৃত্যু হয়েছে। ভারী বর্ষণে বেহাল দশার মধ্যেই বিপন্নদের সাহায্যে এগিয়ে এসেছেন মুম্বইবাসী। বৃষ্টিতে আটকে পড়াদের আশ্রয় দিয়েছেন, দিয়েছেন খাবারও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget