এক্সপ্লোর

দেশে এই প্রথম, নো ফ্লাই লিস্টে নাম তুলে নজির গড়লেন মুম্বইয়ের এই ব্যবসায়ী

মুম্বই: রেকর্ড করেছেন মুম্বইয়ের বছর সাঁইত্রিশের যুবক বিরজুকিশোর সাল্লা। তবে এই রেকর্ড কেউ ছুঁতে চাইবেন বলে মনে হয় না। জাতীয় উড়ান বন্ধ বা ন্যাশনাল নো ফ্লাই তালিকায় প্রথম ভারতীয় হিসেবে নাম উঠেছে তাঁর। এর মানে সাল্লা কোনও বিমানে আর সফর করতে পারবেন না। অবশ্য পেশায় গয়না ব্যবসায়ী এই বিরজুকিশোর সাল্লা ধোয়া তুলসিপাতা নন, তাঁর বিরুদ্ধে বিমানের নিয়মকানুন ভাঙার একাধিকবার অভিযোগ উঠেছে। গত বছর ৩০ অক্টোবর মুম্বই থেকে দিল্লিমুখী জেট এয়ারওয়েজের একটি বিমানে টয়লেটের মধ্যে তিনি একটি চিরকুট রেখে আসেন বলে অভিযোগ, তাতে লেখা ছিল, বিমানে বোমা আছে, তা হাইজ্যাক করে নিয়ে যাওয়া হবে পাক অধিকৃত কাশ্মীরে। এ জন্য আমদাবাদে এমার্জেন্সি ল্যান্ডিং করা হয় বিমানটির, অকারণে ভয় ছড়ানোর জন্য তাঁকে গ্রেফতারও করা হয়। এর আগেও তিনি বিমানে আরশোলা নিয়ে ঢুকে বিমানসংস্থার নামে দোষ দিয়েছিলেন। চিরকুটের ঘটনার পর ৫ বছরের জন্য সাল্লাকে তাদের সব বিমান থেকে নিষিদ্ধ করে জেট এয়ারওয়েজ। অ্যান্টি হাইজ্যাকিং আইনেও তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তৎকালীন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী অশোক গজপতি রাজুর পরামর্শমত ডিজিসিএ এবার জানিয়েছে, ভাল্লার নাম পাকাপাকিভাবে নো ফ্লাই লিস্টে তুলে দিল তারা। কোটিপতি ব্যবসায়ী সাল্লার জাভেরি বাজারে গয়নার রমরমা ব্যবসা আছে। জেরায় তিনি বিমানে হাইজ্যাকিংয়ের ভয় দেখিয়ে চিরকুট রাখার যে কারণ দেখান তা জেনে চমকে উঠতে হয়। তিনি বলেন, তাঁর বান্ধবী চাকরি করেন জেট এয়ারওয়েজের দিল্লি অফিসে, জেট যাতে সেই অফিস বন্ধ করে দেয় ও বান্ধবী মুম্বইয়ে তাঁর কাছে ফিরে আসেন, সেই লক্ষ্যেই এমন কাণ্ড ঘটান তিনি।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget