এক্সপ্লোর

অভিনব সেলফি তোলার নেশায় গোখরোকে চুম্বন, মৃত নভি মুম্বইয়ের তরুণ পশুপ্রেমী

নভি মুম্বই:  এখনকার বেশরভাগ মানুষই সেলফি ম্যানিয়ায়ে আক্রান্ত। আর বিভিন্ন সময় বিপজ্জনক অবস্থায় সেলফি তুলতে গিয়ে প্রাণ গেছে বহু মানুষের। এবার গোখরোকে চুম্বনরত অবস্থায় সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা ঘটল নভি মুম্বইয়ের এক তরুণের। স্বাভাবিকভাবেই এই অতি সাহসী পদক্ষেপের জন্যে মৃত্যু হয়েছে ২৫ বছরের সোমনাথ মাত্রের। প্রসঙ্গত, নভি মুম্বইয়ের বেলাপুর শহরতলির বাসিন্দা সোমনাথ। তাঁর শখ ছিল সাপ এবং বিভিন্ন জীব জন্তুকে উদ্ধার করে লালন-পালন করা। সেইরকমই এক ঘটনায় গত ৩০ জানুয়ারি সোমনাথকে ওই বেলাপুর এলাকার এক আবাসনের পার্কিং এলাকার একটি গাড়ির ভেতর থেকে বিষধর একটি গোখরোকে উদ্ধার করার জন্যে ডাক পড়েছিল। সাপটিকে খুব যত্ন সহকারেই উদ্ধার করেন সোমনাথ। সাপটিকে উদ্ধার করে ওর কোনও আঘাত ছিল কিনা, তার পরীক্ষা করতে যায় সোমনাথ। সাপটির কোনও আঘাত না লাগলেও, একটু অস্থির ছিল বলে জানা যায়। তখন সাপপ্রেমী সোমনাথ সিদ্ধান্ত নেয়, সাপটিকে চুম্বন দিয়ে একটি সেলফি তুলে মুহূর্তটি ফ্রেমবন্দি করে রাখবেন তিনি। সেলফি তোলা হয়ে গেলেও শেষরক্ষা আর হয়নি। উদ্ধারকারীর চুম্বনে আতঙ্কিত প্রাণীটি আচমকাই সোমনাথের বুকে ছোবল মেরে বসে। আর ঘটে যায় অপ্রত্যাশিত দুর্ঘটনাটি। ছোবল খাওয়ার সঙ্গে সঙ্গে রক্তপাত শুরু হয়ে যায়, যন্ত্রণায় কাতরাতে শুরু করেন সোমনাথ। সোমনাথকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, ঘটনার পাঁচদিন পর তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় স্তম্ভিত সোমনাথের পরিবার এবং তরুণের বহু পশুপ্রেমী বন্ধু। কারণ, এই তরুণ এরআগে প্রায় ১০০টি সাপ উদ্ধার করেছে বিভিন্ন জায়গা থেকে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও পশুপ্রেমী সংগঠনের তরফে পুশুপ্রেমীদের জন্যে একটি নির্দেশনামা তৈরির আর্জি জানানো হচ্ছে। কারণ এভাবে উদ্ধারে গিয়ে বহু ক্ষেত্রেই প্রাণ দিতে হয়েছে পশুপ্রেমীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget