এক্সপ্লোর

তেলঙ্গানায় মুসলিমদের জন্য সংরক্ষণ বিল বাতিল কাগজ, খারিজ হয়ে যাবে: বিজেপি

হায়দরাবাদ: মুসলিমদের জন্য তেলঙ্গনা সরকারের সংরক্ষণ বিল নিয়ে আক্রমণাত্মক বিজেপি। তারা এই ইস্যুটি নিয়ে রাজ্যে জমি বাড়ানোর চেষ্টা করবে বলে জানিয়ে দিল  রাজ্য বিজেপি। দলের দাবি, এই বিলের কোনও আইনি বা সাংবিধানিক বৈধতা নেই। কেন্দ্রীয় সরকারের পর্যায়ে গেলেই তা ‘’বাতিল কাগজে’ পরিণত হবে। তেলঙ্গানার টিআরএস সরকার মুসলিমদের জন্য সংরক্ষণ বিল এনে তাঁদের কাছে রাজ্যে প্রভাব বিস্তারের সুবর্ণ সুযোগ এনে দিয়েছে বলে জানিয়েছেন বিজেপি মুখপাত্র কৃষ্ণ সাগর রাও। তিনি সাফ জানিয়েছেন, বিলটি তাঁরা রাজনৈতিক হাতিয়ার করবেন। এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে বিজেপি। বড়সড় আন্দোলনের মাধ্যমে টিআরএস সরকারের মুখোশ খুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন রাও। উল্লেখ্য, মুসলিমদের পশ্চাদপদ শ্রেনী ও তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণের সীমা বাড়িয়ে গতকাল তেলঙ্গানা সরকারের আনা বিল বিধানসভার উভয়কক্ষেই পাশ হয়ে গিয়েছে। তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ‘অনগ্রসর জাতি, তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সংরক্ষণ বিল ২০১৭’ নামে যে বিলটি গতকাল পেশ করেন, তাতে মুসলিমদের পাশাপাশি তফসিলি উপজাতিদের সংরক্ষণ বাড়ানোরও প্রস্তাব দেওয়া হয়। সমাজের অনগ্রসর শ্রেণি (ই)-র আওতায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে সামাজিক ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা অংশের জন্য সংরক্ষণের কথা বলা হয়েছে। এই সীমা ৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হল। এ ছাড়া, বিলে রাজ্যের তফসিলি উপজাতিদের জন্যও সংরক্ষণ ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে। এই বিলের ফলে রাজ্যে সংরক্ষণের সীমা ৫০ শতাংশ থেকে বেড়ে ৬২ শতাংশ হয়েছে। এই বিলের তীব্র বিরোধিতা করে বিজেপি বলেছে, ধর্ম কোনওদিন সংরক্ষণের ভিত্তি হতে পারে না। তাছাড়া, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট সংরক্ষণের সর্বোচ্চ সীমা ৫০ শতাংশে বেঁধে দিয়েছে। রাও জানিয়েছেন, এই বিলের বিরুদ্ধে তাঁরা আদালতের দ্বারস্থ হবেন। তিনি বলেছেন, বিলটির ক্ষেত্রে সরকার যথাযথ পদ্ধতি অনুসরণ করেনি। বিলটি বাতিল কাগজমাত্র। এর কোনও বৈধতাই নেই। রাও অবশ্য বলেছেন, তপশিলী উপজাতিদের জন্য সংরক্ষণের সীমা বাড়ানোয় কোনও আপত্তি নেই বিজেপির।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget