এক্সপ্লোর

বেগুসরাইয়ে নাম জিজ্ঞাসা করে মুসলিম, জানার পর দোকানিকে গুলি মদ্যপের, হুমকি, পাকিস্তান চলে যাও!

কাসিমের অভিযোগের ভিত্তিতে রাজীবের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন স্টেশন হাউস অফিসার নীরজ কুমার। তিনি বলেছেন, রবিবার জেলার চেরিয়া বারিয়াপুর থানা এলাকার কুম্ভি গ্রামে ঘটনা এটি। এফআইআর দায়ের করে অভিযুক্তের সন্ধান চলছে। যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ করার চেষ্টা করছি আমরা।

বেগুসরাই (বিহার): রাস্তার এক দোকানিকে নাম জিজ্ঞাসা করে তিনি মুসলিম বলে জানার পর তাঁর পিঠে গুলি করল এক মদ্যপ। পুলিশ জানিয়েছে, মহম্মদ কাসিম নামে আক্রান্তকে পাকিস্তানে চলে যেতেও বলে এ ঘটনায় অভিযুক্ত রাজীব যাদব। কাসিমের অভিযোগের ভিত্তিতে রাজীবের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন স্টেশন হাউস অফিসার নীরজ কুমার। পিটিআইয়ের খবর, তিনি বলেছেন, রবিবার জেলার চেরিয়া বারিয়াপুর থানা এলাকার কুম্ভি গ্রামের ঘটনা এটি। এফআইআর দায়ের করে অভিযুক্তের সন্ধান চলছে। যত দ্রুত সম্ভব তাকে খুঁজে বের করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ করার চেষ্টা করছি আমরা। সোস্যাল মিডিয়ায় হাসপাতালে চিকিত্সাধীন কাসিমের একটি ভিডিও ছড়িয়েছে যাতে তাঁকে নিজের হেনস্থার কথা বলতে শোনা গিয়েছে। রাস্তার ধারের দোকানে জামাকাপড় কাচার সাবান-সোডা বেচে পেট চালান তিনি। ভিডিওতে কাসিম বলছেন, আমি রোজকার মতো দোকান করছিলাম। হামলাকারী আমায় থামিয়ে নাম জিজ্ঞাসা করে। আমি উত্তর দিলে বলে, তুমি মুসলিম। এখানে কী করছ? পাকিস্তানে যাও। তারপরই পিস্তল বের করে আমায় গুলি করে। গুলিটা লাগে পিঠে। পিস্তলে একটাই বুলেট ছিল। আরও গুলি ভরছিল। ওকে ধাক্কা মেরে সরিয়ে দৌড়ে পালাই। পথচারীরা কেউ এগিয়ে আসেননি বলেও জানান কাসিম। এদিকে এ ঘটনার পর সাম্প্রতিক নির্বাচনে বেগুসরাইয়ে বিজেপির গিরিরাজ সিংহের কাছে বিপুল ভোটে পরাজিত সিপিআই প্রার্থী কানহাইয়া কুমার ট্যুইট করেছেন, এ ধরনের ঘটনার জন্য দায়ী সেই রাজনৈতিক নেতারা, তাদের পেটোয়া লোকজন, যারা রাজনৈতিক ফায়দা তুলতে ঘৃণা ছড়ায়। দোষীর সাজা না হওয়া পর্যন্ত আমরা চুপ করব না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget