এক্সপ্লোর

মুজফফপুরের হোমে মেয়েদের যৌন নিগ্রহ: সিবিআই রিপোর্টে ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে, বলল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: বিহারের মুজফফরপুরের সরকারি হোমের আবাসিক মেয়েদের ধর্ষণ, যৌন নিগ্রহের অভিযোগের তদন্তে বেরনো যে বিস্তারিত তথ্য তাদের সামনে পেশ হয়েছে, তা ভয়াবহ, ভয়ঙ্কর। বলল সুপ্রিম কোর্ট। সিবিআইয়ের দাখিল করা স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতি মদন বি লোকুরের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ বলেছে, এসব কী হচ্ছে? ভয়ঙ্কর ব্যাপার। সিবিআই রিপোর্টে আবাসিক হোমের মালিক তথা মামলার মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুরের বিরুদ্ধে তোলা অভিযোগগুলি খতিয়ে দেখে শীর্ষ আদালত নোটিস দিয়ে জানতে চেয়েছে, কেন তাঁকে রাজ্যের বাইরের জেলে সরানো হবে না। সিবিআইয়ের রিপোর্টে ঠাকুরকে প্রভাবশালী বলে উল্লেখ করে জানানো হয়, জেলের ভিতরে তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। বর্তমানে জেলে বিচারবিভাগীয় হেফাজতে আছেন ঠাকুর। বেঞ্চও তাঁর প্রভাবশালী পরিচিতির বিষয়টি মাথায় রেখেছে। বলেছে, মূল অভিযুক্তকে বিহারের জেলে রাখা ঠিক হবে না। বিহার সরকার, সিবিআইয়ের কাছেও শীর্ষ আদালত জানতে চেয়েছে, কেন বিহারের প্রাক্তন মন্ত্রী মঞ্জু বর্মার স্বামী চন্দ্রশেখর বর্মাকে খুঁজে বের করতে দেরি হচ্ছে। মুজফফপুরের আবাসিক হোমে যৌন কেলেঙ্কারির চাঞ্চল্যকর অভিযোগ বেরিয়ে পড়ায় বিহারের সামাজিক কল্যাণ মন্ত্রী পদে ইস্তফা দিতে হয় মঞ্জু বর্মাকে। তাঁদের দুজনের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের ব্যাপারেও বিহার পুলিশকে তদন্ত করতে বলেছিল সুপ্রিম কোর্ট। আজ বেঞ্চ বলেছে, যে সিবিআই টিম এই মামলার তদন্ত করছে, তাদের বদলানো যাবে না। ৩০ অক্টোবর পরবর্তী শুনানি ধার্য করেছে বেঞ্চ। গত ১৮ সেপ্টেম্বর শীর্ষ আদালত পটনা হাইকোর্টের এক রায়ে স্থগিতাদেশ দেয় যাতে এই মামলা খতিয়ে দেখতে একেবারে নতুন সিবিআই টিম গড়তে বলা হয়। শীর্ষ আদালত বলে, এতে তদন্তই শুরু মার খাবে না, নির্যাতিতাদেরও ক্ষতি হবে। চলতি টিমে বদলের কোনও কারণই নেই। ওই আবাসিক হোমে ৩০-টির বেশি মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রথম প্রকাশ্যে আসে রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরে টাটা ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্সের দেওয়া অডিট রিপোর্টে। ৪২-এর মধ্যে ৩৪টি মেয়ের ওপর যৌন অত্যাচারের অভিযোগ মেডিকেল পরীক্ষায় প্রমাণিত হয়েছে। ঠাকুর সহ ১১ জনের বিরুদ্ধে ৩১ মে এফআইআর দায়ের হয়। বিশেষ তদন্ত দল গঠন করা হয়। হোম চালানো এনজিও-কে কালো তালিকায় ফেলে সেখানকার মেয়েদের সরানো হয় পটনা, মধুবনির বিভিন্ন আশ্রমে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget