এক্সপ্লোর
‘চুরি’ হয়েছে হৃদয়, খুঁজে বের করে দিন! আবেদন যুবকের, হতভম্ব নাগপুর পুলিশ

নাগপুর (মহারাষ্ট্র): নাগপুর পুলিশকে হতভম্ব করে দিয়েছেন এক যুবক। তিনি ‘চুরি হয়ে যাওয়া’ হৃদয় খুঁজে বের করে দেওয়ার আর্জি পেশ করেছেন! সম্প্রতি নাগপুরের এক থানায় তিনি এই মর্মে নালিশ দায়ের করতে চান যে, একটি মেয়ে তাঁর হৃদয় হরণ করেছে, যা তাঁকে ফিরিয়ে দিতে হবে। সাধারণতঃ থানায় খোয়া যাওয়া জিনিসপত্রের সন্ধান চেয়ে আবেদন জমা পড়ে। কিন্তু ওই যুবকের এমন অদ্ভূত নালিশ শুনে কিংকর্তব্যবিমূঢ় থানার ওসি তাঁর ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে যোগাযোগ করে কী করনীয়, সে ব্যাপারে পরামর্শ চান। সেই অফিসাররাও নিজেদের মধ্যে আলোচনা করে কী করবেন, বুঝে উঠতে পারেননি। শেষ পর্যন্ত তাঁরা সিদ্ধান্তে আসেন, ভারতীয় আইনে এরকম কোনও ধারা নেই যাতে এমন অভিযোগের মীমাংসা সম্ভব। ওই যুবককেও বলে দেওয়া হয়, তাঁর অভিযোগের নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না, ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সম্প্রতি এক অনুষ্ঠানে ঘটনাটির কথা জানিয়েছেন নাগপুরের পুলিশ কমিশনার ভূষণ কুমার উপাধ্যায়। ওই অনুষ্ঠানে পুলিশ বিভাগ প্রায় ৮২ লক্ষ টাকার উদ্ধার হওয়া হারানো জিনিসপত্র যার যার মালিককে ফিরিয়ে দেয়। উপাধ্যায়ের স্বীকারোক্তি, চুরি হওয়া মালপত্র ফেরানো সম্ভব, কিন্তু এধরনের অভিযোগের মীমাংসা করতে আমরা অক্ষম।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















