এক্সপ্লোর

ছত্তিশগড়ে শহিদ জওয়ানদের মধ্যে ৩ জন বাঙালি, হামলার নেপথ্যে নকশাল নেতা হিমদা

সুকমা: ছত্তীসগঢ়ের সুকমায় মাওবাদী হানায় শহিদ সিআরপিএফ জওয়ানদের মধ্যে ৩ জন বাঙালি। এঁদের নাম কৃষ্ণ দাস, বিনয়চন্দ্র বর্মন ও অরূপ কর্মকার। কৃষ্ণ দাস ও বিনয়চন্দ্র বর্মন কোচবিহারের বাসিন্দা। আর অরূপ কর্মকারের বাড়ি নদিয়ায়। খবর পাওয়া গিয়েছে, গতকাল যে ভয়াবহ হামলা ঘটেছে, তাতে নকশাল নেতা হিমদার হাত রয়েছে। আহত জওয়ান শের মহম্মদ জানিয়েছেন, প্রথমে মাওবাদীরা গ্রামবাসীদের পাঠিয়ে খবর নেয়, জওয়ানরা কোথায় রয়েছেন। তারপর শতিনেক মাওবাদী তাঁদের ওপর হামলা চালায়। প্রথমটা হকচকিয়ে গেলেও জবাব দেন জওয়ানরা। তাতে বহু মাওবাদীর মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন। শের মহম্মদ বলেছেন, সংখ্যায় প্রায় দ্বিগুণ হওয়ায় ১৫০ জওয়ানকে সহজেই টার্গেট করতে পারে মাওবাদীরা। তবে জওয়ানরাও লড়াই চালিয়ে যান। তিনি নিজেই ৩-৪জন মাওবাদীর বুকে গুলি করেছেন। গুরুতর আহত উত্তরপ্রদেশের বুলন্দশহরের এই জওয়ানের চিকিৎসা চলছে। 062ecbd7-126c-4dab-88b1-d6a4af611d29-580x395 কিন্তু গত দেড় মাসে যেভাবে টহলরত জওয়ানদের ওপর দু-দু’বার মাওবাদী হামলা চলল, তাতে পরিষ্কার, তাদের এতদিনের স্বর্গরাজ্য সুকমায় রাস্তা নির্মাণ মাওবাদীরা ভালভাবে নিচ্ছে না। ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশের ৪৪টি নকশাল অধ্যুষিত এলাকা দিয়ে ৫,৪১২ কিলোমিটার দীর্ঘ রাস্তা তৈরিতে সবুজ সংকেত দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। index.php যেখানে হামলা চলেছে, ঠিক সেই জায়গা থেকে তিন রাজ্যে অন্তর্ঘাতমূলক কার্যকলাপ চালায় মাওবাদীরা। কিন্তু সুকমায় শেষ কয়েক বছর যেভাবে দ্রুত গতিতে রাস্তাঘাট তৈরি হচ্ছে, তা তাদের সবথেকে বড় বিপদ বলে তারা মনে করছে। কারণ রাস্তা তৈরি হলে তৈরি হবে স্কুল, হাসপাতাল, সরকারি নানা প্রতিষ্ঠান, গ্রামবাসীদের কাছে পৌঁছে যাবে পানীয় জল, বিদ্যুতের মত ন্যূনতম সুযোগসুবিধে। যে বৈষম্যের অভিযোগ মাওবাদীদের প্রধান অস্ত্র, তাই অর্থহীন হয়ে যাবে। যেহেতু সিআরপির নজরদারিতে ছত্তিশগড়ে রাস্তা নির্মাণ চলছে, তাই বারবার এই বাহিনীর জওয়ানদের টার্গেট করছে তারা। সরকারি সূত্রে খবর, তাদের কাছে তথ্য ছিল যে, বুরকাপাল ছাউনি থেকে চিন্তাগুফার পথে যাওয়ার সময় সিআরপির ওপর হামলা হতে পারে। তারপরেও এত বড় ঘটনা ঘটে যাওয়ায় প্রশ্ন উঠেছে, নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থা নিতে কোথাও কোনও গন্ডগোল ছিল কিনা। যেভাবে মাওবাদীদের সদর দফতর বলে গণ্য ওই এলাকায় জওয়ানরা কার্যত হেঁটে গিয়ে ফাঁদে ঢুকে পড়েছেন, তাতে গোয়েন্দা ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget