এক্সপ্লোর

অস্ত্র ধৃত জঙ্গির স্বীকারোক্তি ভিডিও, কাশ্মীরে অশান্তিতে পাক সেনা ও লস্কর, জানাল এনআইএ

নয়াদিল্লি:  হিজবুল মুজাহিদিন জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে যে অশান্তি ছড়িয়ে তাতে পাক সেনা ও জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার উস্কানি রয়েছে। কাশ্মীরে ধৃত পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়ে পাকড়াও জঙ্গি বাহাদুর আলির স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করে এ কথা জানাল জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। দিল্লিতে সংবাদমাধ্যমে এনআইএ-র আইজি সঞ্জীব কুমার বলেছেন, কাশ্মীর উপত্যকায় অশান্তি ছড়ানোর কাজে লস্করকে সাহায্য করছে পাক সেনা। লস্করের শিবিরে সাদা পোশাকে ঘুরছেন পাক সেনা বাহিনীর আধিকারিকরা। এ কথা নিজের স্বীকারোক্তিতে জানিয়েছে বাহাদুর আলি। এছাড়াও তার কাছ থেকে আরও অনেক তথ্য জানা গেছে। বাহাদুর আলি ওরফে আবু সৈফুল্লাহ গত ২৫ জুলাই কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়ে। এনআইএ জানিয়েছে, তাকে জঙ্গি কার্যকলাপের জন্য নিয়োগ করেছিল পাক জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া। জঙ্গি কার্যকলাপে উত্সাহিত করতে তার মগজধোলাই করেছিল লস্কর। এরপর বাহাদুর আলিকে পাকিস্তানের মানসেরা, আকসা ও মুজফ্ফরাবাদে তিন দফায় প্রশিক্ষণ দেওয়া হয়। বাহাদুর আলি স্বীকার করেছে যে, তার সঙ্গে পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন স্থান থেকে ৩০-৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ভারতে আসার আগে তার সঙ্গে পাক সামরিক বাহিনীর আধিকারিকরা দেখা করেন। সে মেজর সাব ও ক্যাপ্টেন সাব নামে দুই সেনা আধিকারিকের নামও উল্লেখ করেছে। বাহাদুর জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরে ভারতে সন্ত্রাস ছড়ানোর কাজের জন্য আলফা-৩ নামে একটি কম্যান্ড সেন্টার রয়েছে। আলফা-৩ লস্করের কন্ট্রোল রুম। পাক অধিকৃত কাশ্মীরের একটি সুবিধাজনক স্থানে এই সেন্টারটি রয়েছে। সেখান থেকেই থেকে লস্করের হ্যান্ডলাররা জম্মু ও কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। এজন্য লস্কর জঙ্গিরা জাপানে তৈরি অত্যাধুনিক আইকম ওয়্যারলেস সেট ব্যবহার করে। পাক জঙ্গির স্বীকারোক্তি ভিডিও-

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget