এক্সপ্লোর

পবনের আর্জি খারিজ রাষ্ট্রপতির, নির্ভয়া মামলায় চার দোষীর ফাঁসির রাস্তা সাফ

নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় চার দোষীর ফাঁসির রাস্তা সাফ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দোষী পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন। দোষীদের কাছে আইনি ব্যবস্থা গ্রহণে আর কোন বিকল্প নেই। ৩ মার্চ সকাল ছয়টায় ফাঁসি হওয়ার কথা ছিল চার দোষীর।

নয়াদিল্লি: নির্ভয়া ধর্ষণ ও হত্যা মামলায় চার দোষীর ফাঁসির রাস্তা সাফ। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দোষী পবন গুপ্তার প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন। দোষীদের কাছে আইনি ব্যবস্থা গ্রহণে আর কোন বিকল্প নেই। ৩ মার্চ সকাল ছয়টায় ফাঁসি হওয়ার কথা ছিল চার দোষীর। কিন্তু রাষ্ট্রপতির কাছে পবনের প্রাণভিক্ষার আর্জির পরিপ্রেক্ষিতে দিল্লির পাতিয়ালা আদালত পরবর্তী নির্দেশ পর্যন্ত দোষীদের সাজা কার্যকরের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল। এখন রাষ্ট্রপতি তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।চার সাজাপ্রাপ্তর মধ্যে পবনই সবার শেষে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল। গত পাঁচ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি অক্ষয় সিংহ ঠাকুরের আর্জিও নাকচ করেছিলেন। এর আগে বিনয় শর্মা ও মুকেশ সিংহর পিটিশনও খারিজ হয়ে গিয়েছিল। এবার নতুন করে জারি হবে মৃত্যু পরোয়ানা ৩ মার্চই দোষীদের ফাঁসি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আইনি ফাঁকফোকর ব্যবহার করে নির্ভয়া মামলায় অন্যতম দোষী পবন সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি খারিজের পর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল। এরই পরিপ্রেক্ষিতে আদালত সাজা কার্যকরের ক্ষেত্রে স্থগিতাদেশ দিয়েছিল। আদালত মনে করেছিল, রাষ্ট্রপতি ওই আর্জি সম্পর্কে কখন সিদ্ধান্ত নেবেন, তা অনুমান করা যায় না। তাই প্রাণভিক্ষার আর্জি সম্পর্কে সিদ্ধান্ত আসার পরই নতুন করে মৃত্যু পরোয়ানা জারি করা হবে। এখন রাষ্ট্রপতি আর্জি খারিজ করে দেওয়ায় শীঘ্রই নতুন মৃত্যু পরোয়ানা জারি করা হবে। সূত্রের খবর, ফাঁসি চলতি মাসেই হবে। তিহাড় জেল কর্তৃপক্ষ কালো পরোয়ানার আর্জি জানিয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হবে। আদালতই চার দোষীর সাজা কার্যকরের দিন ধার্য করবে। তিনবার মৃত্যু পরোয়ানা স্থগিত হয়েছে প্রথম মৃত্যু পরোয়ানা জারি হয়েছিল ৭ জানুয়ারি। ওই পরোয়ানা অনুসারে ২২ জানুয়ারি ফাঁসি হওয়ার কথা ছিল। ওই পরোয়ানা কার্যকরের আগে ১৭ জানুয়ারি নতুন করে মৃত্যু পরোয়ানা জারি হয়। কারণ, নির্ভয়া মামলায় অন্যতম দোষী বিনয় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছিল। দ্বিতীয় মৃত্যু পরোয়ানাতেও ১ ফেব্রুয়ারি স্থগিত হয়ে গিয়েছিল। কারণ, বাকি দুই দোষী পবন ও অক্ষয়ের কাছে আইনি বিকল্প ছিল। এরপর আরও একবার ১৭ ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানা জারি হয়। এই পরোয়ানাতেও স্থগিতাদেশ দেওয়া হয়। এবার পবনের আর্জি খারিজ হয়ে যাওয়ায় চার দোষীর কাছেই আইনি ফাঁকফোকর কাজে লাগিয়ে সাজা কার্যকরে বিলম্ব ঘটানোর কোনও সুযোগই নেই। ২০১২ সালের ১৬ ডিসেম্বর, দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হন প্যারামেডিক্যাল ছাত্রী। অপরাধীদের নৃশংসতায় শিউরে ওঠে গোটা দেশ। ১৩ দিন পরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে জীবনযুদ্ধে হার মানেন নির্ভয়া! ঘটনায় এক নাবালক-সহ গ্রেফতার হয় ৬ জন। তাদের মধ্যে ২০১৩ সালে তিহাড় জেলে আত্মঘাতী হয় অন্যতম অভিযুক্ত ও বাসচালক রাম সিং। বাকি পাঁচজনের মধ্যে চারজনকে ২০১৩-তে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় নিম্ন আদালত। সেই নির্দেশ বহাল রাখে দিল্লি হাইকোর্ট। সুপ্রিম কোর্টও একই মত প্রকাশ করে। এরইমধ্যে ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত নাবালককে তিন বছর পর ছেড়ে দেওয়া হয়। যে চারজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তার মধ্যে বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি জানিয়েও পরে তা ফিরিয়ে নেয়। মুকেশ ও অক্ষয় ঠাকুরের মৃত্যুদণ্ড রদের আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget