এক্সপ্লোর

নির্ভয়া মামলায় ২২ জানুয়ারি ৪ দোষীর মত্যুদণ্ড কার্যকর হওয়া নিয়ে সংশয়

বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে দিল্লি সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয়, প্রাণভিক্ষার আর্জির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর পরোয়ানা কার্যকর করতে পারে না সরকার। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি খারিজ করার পর, ফাঁসির আগে ১৪ দিন সময় দিতে হয়।

নয়াদিল্লি: ২২ জানুয়ারিই কি হবে নির্ভয়ার ধর্ষক-খুনিদের ফাঁসি?সাজা কার্যকর হওয়ার এক সপ্তাহ আগে তৈরি হল এই সংশয়! বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে দিল্লি সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয়, প্রাণভিক্ষার আর্জির সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মৃত্যুর পরোয়ানা কার্যকর করতে পারে না সরকার। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আর্জি খারিজ করার পর, ফাঁসির আগে ১৪ দিন সময় দিতে হয়। তাই ২২ জানুয়ারিই নির্ভয়ার ৪ দোষীর ফাঁসির সাজা কার্যকর হবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। আইনজীবী জানিয়েছেন, ক্ষমাভিক্ষার আর্জি খারিজ হলে সাজা কার্যকর হতে পারে ১৪ দিন পর। কারণ এক্ষেত্রে নিয়ম অনুসারে, ক্ষমাভিক্ষার পর দোষীদের ১৪ দিনের নোটিশ দিতে হয়। গত সপ্তাহেই দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্দেশ দেয়, ২২ জানুয়ারি, সকাল ৭ টায়, নির্ভয়ার ৪ অপরাধীর ফাঁসির সাজা কার্যকর করতে হবে। এই রায় সংশোধনের আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যায় বিনয় শর্মা ও মুকেশ সিং। মঙ্গলবারই তাদের কিউরেটিভ পিটিশন খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। রাষ্ট্রপতির কাছেও প্রাণভিক্ষার আর্জি জানায় মুকেশ সিং। দিল্লি হাইকোর্টে, মৃত্যুর পরোয়ানা রদের আর্জি জানায় মুকেশের আইনজীবী। যদিও, এদিন সেই আর্জি খারিজ করে, দিল্লি হাইকোর্ট জানায়,মৃত্যু পরোয়ানা জারি করার মধ্যে কোনও সমস্যা নেই। এবার রাষ্ট্রপতি যাতে নির্ভয়ার দোষীদের প্রাণভিক্ষার আর্জি দ্রুত খারিজ করে, সেই দাবি জানিয়েছেন নির্ভয়ার মা-বাবা। ২০১২ থেকে নির্ভয়ার দোষীদের সাজা কার্যকর হওয়ার অপেক্ষায় রয়েছে দেশ। দীর্ঘ ৭ বছর ধরে আইনি লড়াই চলার পর, গত ৭ জানুয়ারি, দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট নির্দেশ দেয়, আগামী ২২ জানুয়ারি, সকাল ৭ টার সময় তিহাড় জেলে ফাঁসি হবে ৪ অপরাধীর! সেই মতো তিহাড় জেলে প্রস্তুতিও শুরু হয়ে যায়। কিন্তু, আইনি কারণে এবার সাজা কার্যকরের দিনক্ষণ নিয়েই দেখা দিল সংশয়!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট
Shivmandir Rath Yatra 2026: দক্ষিণ কলকাতার শিবমন্দিরের উদ্য়োগে শুরু হল 'রথের মেলা ২০২৬', চলবে চারদিন
CJP Protest: আন্দোলনের ঝাঁঝ যেমন বাড়ছে, আন্দোলনকারী ছাত্রদের পাশে দাঁড়াচ্ছেন একের পর এক তারকা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget