এক্সপ্লোর

পেট্রোপণ্যের দাম কমালে তার প্রভাব পড়লে জনকল্যাণমূলক প্রকল্পের ওপর, হুঁশিয়ারি নীতীন গড়কড়ির

নয়াদিল্লি: কার্যত প্রতিদিন নিয়ম করে পেট্রোপণ্যের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে আমজনতার। সকলের প্রশ্ন, কবে দাম একটু কমবে। কিন্তু এরই মধ্যে কেন্দ্রীয় রাজপথ ও সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি হুঁশিয়ারি দিয়েছেন, ভর্তুকি দিয়ে পেট্রোপণ্যের দাম কমানোর চেষ্টা করলে তার প্রভাব পড়বে কেন্দ্রীয় সরকারের জনকল্যাণ মূলক প্রকল্পগুলিতে। যে ভাবে পেট্রোপণ্যের নিত্যদিন দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের আশঙ্কা, শিগগিরই এই দাম ১০০ টাকা প্রতি লিটার ছুঁয়ে যাবে। বিরোধীরা অভিযোগ করছে, সাধারণ মানুষের পকেট কেটে কোষাগার ভরছে কেন্দ্র। দেশের নানা জায়গায় এ নিয়ে আন্দোলনও চলছে। এর মধ্যেই গড়কড়ি এক সাক্ষাৎকারে বলেছেন, যদি সরকারি অর্থে পেট্রোল-ডিজেলের দাম কমাতে হয়, তবে জনকল্যাণমূলক প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ করা কঠিন হবে। তাঁর কথায়, এই মূল্যবৃদ্ধি অনিবার্য, বর্তমান আর্থিক পরিস্থিতির ফসল। পরোক্ষভাবে আন্তর্জাতিক অর্থনীতির সঙ্গে যুক্ত। যদি পেট্রোপণ্য কণ দামে বেচতে হয়, তাহলে বেশি দামে কিনে ভর্তুকি দিয়ে তা বিক্রি করতে হবে। ফলে সামাজিক কল্যাণমূলক প্রকল্পগুলির জন্য অর্থ বরাদ্দ করা যাবে না। গড়কড়ি বলেছেন, সেচ, গ্রামীণ বৈদ্যুতীকরণ কর্মসূচি, গ্রামীণ মহিলাদের বিনা মূল্যে রান্নার গ্যাস সরবরাহের মত নানা সরকারি প্রকল্পে আর্থিক টানাটানি শুরু হবে যদি পেট্রোপণ্যে ভর্তুকি দিতে হয়। নরেন্দ্র মোদী সরকার গত ৪ বছরে বেশ কয়েকবার পেট্রোল, ডিজেলের আবগারি শুল্ক বৃদ্ধি করলেও গড়কড়ি তাকে অর্থনীতির ভিত্তি বলে আখ্যা দিয়েছেন। তবে বলেছেন, পেট্রোপণ্যের দাম কমানো হবে কিনা, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নেবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget