এক্সপ্লোর

Babun Banerjee: দাদার ষড়যন্ত্র? ভোটে হেরে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রীর ভাই, ময়দান ছেড়ে না যাওয়ার বার্তা

Bengal Olympic Association: শুক্রবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে জোরাল ধাক্কা খেলেন বাবুন। প্রেসিডেন্ট পদে বড় ব্যবধানে হেরে গেলেন বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশনের সচিব চন্দন রায়চৌধুরীর কাছে।

কলকাতা: বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (BOA Election) বিদায়ী প্রেসিডেন্ট তিনি। এবারের নির্বাচনেও তিনি ছিলেন ফেভারিট। হবেন না-ই বা কেন? স্বপন বন্দ্যোপাধ্যায়, ওরফে ময়দানের অন্যতম পরিচিত মুখ বাবুন বন্দ্যোপাধ্যায়ের আর একটা পরিচয়ও আছে। তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) ছোট ভাই। সে যতই মমতা কিছুদিন আগে তাঁর সঙ্গে সম্পর্কচ্ছেদের কথা বলে থাকুন না কেন!

যদিও শুক্রবার বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনে জোরাল ধাক্কা খেলেন বাবুন। প্রেসিডেন্ট পদে বড় ব্যবধানে হেরে গেলেন বেঙ্গল রোয়িং অ্যাসোসিয়েশনের সচিব চন্দন রায়চৌধুরীর কাছে। আর পরাজয়ের পরই বোমা ফাটালেন বাবুন। ষড়যন্ত্রের অভিযোগ তুললেন নিজের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও দাদা।

পরাজয়ের পর বাবুন বলেছেন, 'সব খেলাতেই হার-জিত রয়েছে। আমি হয়তো নির্বাচনে প্রেসিডেন্ট পদে হেরেছি। তবে ময়দান ছেড়ে যাচ্ছি না। ময়দান ছেড়ে যাওয়ার লোক আমি নই।' তারপরই তাঁর বোমা, 'কিছু তো একটা হয়েছে বটেই। না হলে এই ফল হওয়ার কথা নয়। এ ব্যাপারে আমি একশো শতাংশ নিশ্চিত। এটা দেখে নিতে হবে। পরে এ নিয়ে ভাবব।'           

দাদার কোনও হাত রয়েছে এই ফলে? বাবুনের বক্তব্য, 'থাকতেই পারে। আমি ক্রীড়া প্রশাসনে এগিয়ে যাচ্ছি, সেটা দেখে হিংসা হতেই পারে। একশো শতাংশ হিংসা হচ্ছে দাদার। বিগত কয়েক বছর ধরেই এই ঘটনা ঘটে আসছে।'           

শুক্রবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে বেঙ্গল অলিম্পিক সংস্থার নির্বাচন ছিল। চার বছর আগে এই নির্বাচনকে ঘিরে তুমুল উত্তেজনা ছিল। বিশেষ করে সভাপতি পদের লড়াইকে ঘিরে। কারণ সেই পদে সেবার দাদা ও ভাইয়ের মুখোমুখি লড়াই লক্ষ্য করেছিল গোটা ময়দান। দাদা অজিত বন্দ্যোপাধ্যায়কে সেই নির্বাচনে হারিয়ে বিওএ প্রেসিডেন্ট হয়েছিলেন ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। এবারের নির্বাচনে অজিত বন্দ্যোপাধ্যায় না থাকলেও সভাপতির পদ নিয়ে লড়াইটা একইভাবে অব্যাহত। অজিত বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলেও নির্বাচন কমিশনার ছিলেন তিনিই। তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন।

আরও পড়ুন: বন্ধুর প্রেমের প্রস্তাবে রাজি, স্নেহাশিস-কন্যার নতুন ইনিংস, খুশির হাওয়া সৌরভের পরিবারে

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal T20 League: জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
জাতীয় দলে ফের উপেক্ষিত হওয়ার দিন ইডেনে নেমেই শামির হ্যাটট্রিক, জিতল শিলিগুড়ি, মালদা
CAB Representative Arrest: সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
সিএবি-র জেলা কোচিং কমিটির চেয়ারম্যান গ্রেফতার, রাজনৈতিক প্রভাব খাটিয়েছিলেন বার্ষিক সভায়!
Humayun Kabir: মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
মহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি হুমায়ুন কবীর, দ্বারস্থ হবেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর
Spain Football Team: ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?
ভরসা 'নতুন মেসি' ইয়ামাল, চোট নিয়ে উদ্বেগ, বিশ্বকাপে স্পেনের শক্তি কী, কোথায় দুর্বলতা?

ভিডিও

Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ২:গ্রেফতার হতেই স্বরূপের 'স্বরূপ' নিয়ে মুখ খুলছে নিউ আলিপুর থেকে টালিগঞ্জ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.০৬.২৬) পর্ব ১: মেয়র পদ ছাড়লেন ববি, এবার সংসদেও ভাঙতে চলেছে তৃণমূল।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget