এক্সপ্লোর

টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস ও এডিএমকে সাংসদদের বিক্ষোভ, সংসদে পেশ হতে পারল না মোদী সরকারের বিরুদ্ধে প্রথম অনাস্থা প্রস্তাব

নয়াদিল্লি: টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস ও এআইএডিএমকে সাংসদদের হট্টগোলের জের। লোকসভায় আজ পেশই হতে পারল না নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আনা প্রথম অনাস্থা প্রস্তাব। অধিবেশন আগামীকালের জন্য মুলতুবি হয়ে গিয়েছে। তবে কেন্দ্র জানিয়েছে, অনাস্থা প্রস্তাবের ওপর তারা আলোচনা করতে তৈরি। এর আগে ঝামেলার জেরে আজ বেলা ১২টা পর্যন্ত স্থগিত হয়ে যায় লোকসভার অধিবেশন। ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপি অভিযোগ করে, অনাস্থা প্রস্তাব পেশ হওয়া রুখতে এডিএমকে ইচ্ছে করে হইচই বাধিয়েছে। সরকারের পাশে নেই সবথেকে পুরনো জোটসঙ্গী শিবসেনাও। জানিয়েছে, অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির সময় অনুপস্থিত থাকবে তারা। অন্ধ্রপ্রদেশকে বিশেষ রাজ্যের তকমা দেওয়ার দাবিতে আজ সংসদে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চায় ওয়াইএসআর কংগ্রেস ও তেলুগু দেশম পার্টি। মোদী সরকারের ৪ বছরের শাসনকালে এটাই বিপক্ষের আনা প্রথম অনাস্থা প্রস্তাব। ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপির এই প্রস্তাবকে সমর্থন করতে চলেছে কংগ্রেস, বাম, তৃণমূল, এসপি, ন্যাশনাল কনফারেন্স ও আরজেডি। তবে টিআরএস ও এআইডিএমকে আইন প্রণয়নের ক্ষেত্রে বেশিরভাগ সময়েই কেন্দ্রের পাশে থেকেছে, তাই এবারও তাদের সমর্থন মোদী সরকারের দিকেই থাকতে পারে। ওয়াইএসআর কংগ্রেস ও টিডিপি অন্ধ্রের আঞ্চলিক রাজনীতিতে পরস্পরের ঘোর বিরোধী। কিন্তু বিশেষ রাজ্যের তকমা নিয়ে আঞ্চলিক আবেগ নিজেদের দিকে নিয়ে আসার বাধ্যবাধকতা উভয় দলেরই রয়েছে। তাই দুজনেই নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চেয়ে। এখন দেখে নেওয়া যাক এই অনাস্থা প্রস্তাব ঘিরে মোদী সরকার কোনওভাবে বেকায়দায় পড়তে পারে কিনা। সদ্য সরকারের হাত ছাড়া টিডিপির রয়েছেন ১৬ জন সাংসদ। ওয়াইএসআর কংগ্রেসের ৯ জন। তৃণমূল কংগ্রেসের রয়েছেন ৩৪ জন। অর্থাৎ অনাস্থা আনার জন্য প্রয়োজনীয় ৫৪ জন সাংসদের সমর্থন এখানেই পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে কংগ্রেসের ৪৮ জন সাংসদের সমর্থন। তবে লোকসভায় এনডিএর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় সরকার পড়ে যাওয়ার কোনও আশঙ্কা নেই। শুধু বিজেপির সঙ্গেই ২৭২ জন সাংসদ রয়েছেন, এছাড়াও রয়েছে জোটসঙ্গীদের সমর্থন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget