এক্সপ্লোর

জয়ের ব্যবসায় কোনও দুর্নীতি নেই, ছেলের হয়ে সাফাই অমিত শাহর

আহমেদাবাদ: ছেলে জয় শাহর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ খারিজ করে দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।সম্প্রতি অভিযোগ ওঠে যে, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে ফুলেফেঁপে উঠেছে জয়ের কোম্পানি টেম্পল এন্টারপ্রাইজেস। একটি সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিরোধীরা নিশানা করেছে বিজেপিকে। বিজেপি অবশ্য শুরু থেকেই অভিযোগ খারিজ করে এসেছে। কেন্দ্রীয় মন্ত্রীরাও জয়ের পাশেই দাঁড়িয়েছেন। কিন্তু অভিযোগ ওঠার পর বিজেপি সভাপতি এতদিন এ বিষয়ে কোনও মন্তব্য করেননি। গুজরাতের আসন্ন ভোট নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে এই প্রসঙ্গে তিনি নীরবতা ভেঙে বলেছেন, জয়ের ব্যবসায়িক কাজকর্মে দুর্নীতির কোনও প্রশ্নই ওঠে না। জয়ের পণ্য কেনাবেচার ব্যবসা, যাতে অনেক অর্থ লাগে। কিন্তু লাভ হয় খুবই কম। এ ধরনের ব্যবসায় যুক্ত কোনও কোম্পানির ব্যবসা এক কোটি টাকা হয়ে যাওয়া মানে লাভ এক কোটি টাকা হয়ে যায় না। ৮০ কোটি টাকা আয় হওয়ার পর জয়ের কোম্পানি ১,৫ কোটি টাকা লোকসান করেছে। ব্যবসার পরিমাণ এত হওয়া সত্ত্বেও জয়ের কোনও লাভ হয়নি। টাকাপয়সা সব লেনদেন চেকে হয়েছে। আর্থিক তছরুপের কোনও প্রশ্নই নেই। জয় শাহ বিনা শর্তে ঋন পেয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তাও খারিজ করে দিয়েছেন বিজেপি সভাপতি। তিনি বলেছেন, ওটা বিনাশর্তে ঋণ নয়, লাইন অফ ক্রেডিট (যখন প্রয়োজন তখন ঋণ)। অমিত শাহ এই প্রসঙ্গে কংগ্রেসকেও একহাত নিয়েছেন। তিনি বলেছেন, স্বাধীনতার পর কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। কিন্তু কংগ্রেস কোনও মানহানির মামলা করেনি। কারণ, তাদের সেই হিম্মত ছিল না। জয় এই অভিযোগ নিয়ে মামলা দায়ের করেছেন। বিরোধীরা তদন্ত চাইছে। জয় মামলা করে নিজেই তদন্ত চেয়েছেন। নিজের কাছে থাকা সমস্ত তথ্য জয় আদালতে নিয়ে যাবেন। আদালতই এর ফয়সালা করবে। অমিত শাহ আরও দাবি করেছেন, জয়ের কোম্পানি সরকারের সঙ্গে এক পয়সারও ব্যবসা করেনি এবং এক পয়সারও সাহায্য নেননি। সরকারি জমিও নেননি। বোফর্সের মতো কাটমানি খাননি। তাই দুর্নীতির কোনও প্রশ্নই নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget