এক্সপ্লোর
এবার কি চালু হচ্ছে ৫,০০০ ও ১০,০০০ টাকার নোট?

নয়াদিল্লি: এবার কি কেন্দ্র ৫,০০০ ও ১০,০০০ টাকার নোট চালু করার কথা ভাবছে? এ নিয়ে জল্পনা চলছিল। বিশেষ করে নোটবাতিলের পর প্রশ্ন উঠেছিল, সরকার এই বড় নোট চালু করতে চাইছে কিনা। কিন্তু কেন্দ্র এবার লোকসভায় লিখিতভাবে জানিয়ে দিল, বড় নোট চালু করার কথা তারা ভাবছে না। অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংসদে জানিয়েছেন এ কথা। তিনি বলেছেন, রিজার্ভ ব্যাঙ্ক বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করে। তারা দেখে, ৫,০০০ ও ১০,০০০ টাকার নোট চালু করার যৌক্তিকতা নেই। নোট ছাপানোর খরচ কমাতে সরকার এই বড় নোট চালু করার কথা ভাবছে কিনা জানতে চাওয়া হলে এ কথা বলেন তিনি। ৮ নভেম্বরের নোট বাতিলের জেরে বাজারে থাকা চলতি নোটের ৮৬ শতাংশ বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে ৫০০ টাকার নোট চালু করেছে কেন্দ্র। সঙ্গে চালু হয়েছে ২,০০০ টাকার নোট। অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস জানিয়েছেন, নতুন করে ১,০০০ টাকার নোট বাজারে ছাড়ার কথা কেন্দ্র ভাবছে না।
Before You Go
Mahalaya Event in Kolkata | "প্রতি জেলার জন্য তৈরি হয়েছে স্টেজ", বললেন Agnimitra Paul |
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
খুঁটিনাটি
অফবিট





















