এক্সপ্লোর

অস্ত্রাগারে অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের আশঙ্কা খারিজ করলেন প্রতিরক্ষামন্ত্রী

নয়াদিল্লি ও ভর্দা: মহারাষ্ট্রের পুলগাঁও জেলায় সেনাবাহিনীর কেন্দ্রীয় অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্ঘাতের সম্ভাবনা খারিজ করে দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রিকর। পাশাপাশি জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ একমাত্র তদন্তের পরই জানা যাবে। অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে ঘটনাস্থলে আসেন প্রতিরক্ষামন্ত্রী। অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও মর্মবেদনা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পুলগাঁওয়ে সাংবাদিকদের প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তায় সময়মতোই আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনও সম্ভাবনাই খারিজ করছেন না জানিয়েও তিনি বলেন,  এ ক্ষেত্রে কোনও অন্তর্ঘাত হয়নি। একইসঙ্গে তিনি বলেছেন, পূর্ণাঙ্গ তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। পর্রিকর এদিন সওয়াঙ্গি মেঘে দত্তা মেঘে মেডিক্যাল কলেজে ও হাসপাতালে ভর্তি জখম সেনা কর্মীদের দেখতে যান। তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ১৩০ টন অ্যান্টি-ট্যাঙ্ক মাইন ধ্বংস হয়ে গিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁরা অন্য নয়টি শেডে মজুত অস্ত্রশস্ত্র রক্ষা করেছেন। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ঘটনাস্থলে গিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল দলবীর সিংহ সুহাগ। তাঁরা হাসপাতালে আহত ব্যক্তিদের দেখতে প্রায় আধঘন্টা ছিলেন। উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম অস্ত্রাগারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ সেনা আধিকারিক সহ ১৬ জওয়ানের মৃত্য হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget