এক্সপ্লোর

রেল লাইনে মল থেকে যাত্রীর দেড়লাখি সোনার হার উদ্ধার করলেন স্টেশন মাস্টার

নয়াদিল্লি: রেলে দুই দশকের বেশি চাকরি করছেন স্টেশন মাস্টার অনিল কুমার শর্মা। যাত্রীদের বিপদে আপদে বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়েছেন তিনি। কিন্তু মল থেকে সোনার চেন উদ্ধারের মতো কাজ এর আগে তাঁকে করতে হয়নি। মহারাষ্ট্রের ইয়োলা স্টেশনে কর্মরত শর্মার কাছে গত ১৬ জুলাই একটা ফোন আসে। ফোনে বলা হয়, তাঁর স্টেশন দিয়ে যাওয়ার সময় এক যাত্রীর সোনার চেন পড়ে গিয়েছে ট্রেনের টয়লেটে। ঘটনার কথা বলতে গিয়ে হেসে ফেলেন শর্মা। ফোনটি পেয়েই ট্রেনে ছুটে যান শর্মা। এক যাত্রী বললেন, তাঁর ৫০ গ্রাম ওজনের সোনার চেন পড়ে গিয়েছে টয়লেটে। দেড় লক্ষ টাকা দামের ওই চেন খুঁজে বের করতে চান তিনি। ওই যাত্রী অর্থোপেডিক সার্জেন। নাম ড. চবন পাটিল। মহারাষ্ট্র এক্সপ্রেসে নোনদাদ থেকে মানমাদ যাওয়ার পথে ইয়োলা স্টেশনের কাছে ট্রেনের শৌচাগারে জামা খুলতে গিয়ে ঘটে বিপত্তি। সোনার হার গলা থেকে টানা হয়ে একেবারে টয়লেটে গিয়ে পড়ে। শব্দ শুনে উঁকি দিয়ে যখন দেখলেন ততক্ষণে সোনার হার ভেতরে গায়েব হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে রেল আধিকারিকদের ঘটনাটি জানান তিনি। ড. পাটিল বলেছেন, চেন টেনে ট্রেন থামাতেই গার্ড ও স্টেশন মাস্টার ছুটে আসেন। তাঁরা পাটিল বলেন যে, ট্রেনটির টয়লেট জৈব-প্রযুক্তির। তাই এখানে কিছুই করার নেই। কোলাপুরের সাফাই কর্মীরাই একমাত্র সেটি খুলতে পারেন। তাই হারানো হারটি খুঁজতে তাঁকে  কোলাপুরে যেতে হবে। ড. পাটিল অত হাঙ্গামা করে কোলাপুরে যাওয়ার ঝক্কি নেননি। তিনি তাঁর ফালতানের বাড়িতে ফিরে যান। বাড়িতে ঘটনার কথা জানান তিনি। এরপর বাবার হার খুঁজে বের করতে উদ্যোগী হন তাঁর টেক-স্যাভি কন্যা। ঘটনার দুদিন পর গত ১৮ জুলাই রেলমন্ত্রী সুরেশ প্রভুর কাছে ট্যুইটারের মাধ্যমে সাহায্যের অনুরোধ জানান তিনি। ১০ মিনিটের মধ্যেই চলে আসে রেলমন্ত্রীর জবাব। প্রভু জানান, তিনি সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এর আধ ঘন্টার মধ্যেই ড. পাটিল পুনে রেলওয়ে স্টেশন চিফের ফোন পান। তিনি পরের দিনই ড. পাটিলকে কোলাপুর চলে আসতে বলেন। ড. পাটিল জানিয়েছেন, তিনি কোলাপুরে গিয়ে জানতে পারেন  যে, ট্রেনটির টয়লেট জৈব-প্রযুক্তির ছিল না। ট্রেনের কামরায় সাধারনত যে টয়লেট থাকে, এটি ছিল সে ধরনেরই। কাজেই বোঝা গেল যে, টয়লেটের গর্ত দিয়ে সোনার হার ইয়োলা স্টেশনের কাছেই ট্রেন লাইনের ওপরই কোথাও পড়েছে। এরপর ফের ইয়োলার স্টেশন মাস্টার শর্মার কাছে ফের ফোন আসে। ইয়োলা স্টেশনের কাছাকাছি কোথাও সোনার হারটি পড়ে রয়েছে জানতে পেরে তল্লাশি শুরু করেন শুক্লা। কয়েকজন সহকর্মীকে সঙ্গে তিনি ট্রেন লাইনে প্রায় দু কিলোমিটার তল্লাশি চালান। ওই দিনটা আবার প্রচুর বৃষ্টি হচ্ছিল। খুঁজতে খুঁজতেই পাথরের টুকরোর মধ্যে চকচকে কিছু একটা দেখতে পান। একটা তার দিয়ে টেনে বের করতেই বেরিয়ে পড়ল খোয়া যাওয়া সোনার হার। সেটিতে তখনও মল লেগে রয়েছে। স্টেশনে নিয়ে এসে একটা ট্যাপের নিচে রেখে হারটি সাফ করা হয়। পরের দিন ড. পাটিলের হাতে হারটি তুলে দেওয়া হয়। তবে ফেরত পাওয়ার সঙ্গে সঙ্গেই ড. পাটিল ওই দেড়লাখি সোনার হারটি গলায় পরেছিলেন কিনা,তা জানা যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget