এক্সপ্লোর

আকাশকে শোকজ নোটিস? কিছুই জানা নেই, বললেন কৈলাস

ছেলেকে এ ব্যাপারে তিরস্কার করেছেন কিনা, প্রশ্ন করা হলে কৈলাস বলেন, বাবা হিসাবে যা করা উচিত, সেটাই তিনি করেছেন। আরও বলেন, বকা দেওয়া, বোঝানো। এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাই না।

ভোপাল: ছেলে আকাশ বিজয়বর্গীয়কে শোকজ নোটিস ধরানো হয়েছে, এমনটা তাঁর জানা নেই। বললেন কৈলাস বিজয়বর্গীয়। ইন্দোর পুরসভার লোকজন এলাকার একটি জীর্ণ বাড়ি ভাঙতে গেলে বিজেপি বিধায়ক আকাশের রোষানলের শিকার হন সম্প্রতি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক পুর অফিসারকে ক্রিকেট ব্যাট দিয়ে মারছেন তিনি। এ নিয়ে তীব্র ক্ষোভ জানান নরেন্দ্র মোদি নিজে, জানিয়ে দেন, যত প্রভাবশালী নেতাই হোন, কারও ছেলেমেয়েই অন্যায় করে পার পাবে না, কড়া ব্যবস্থা নিতে হবে। কিন্তু রাজ্য বিজেপি নেতাদের তরফে নানা ধরনের বক্তব্য শোনা যাচ্ছে। মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি বৃহস্পতিবার জানান, এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এক জাতীয় নেতা আকাশকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে বলে জানান। এ ব্যাপারে প্রশ্ন করা হলে শনিবার রাজ্য বিজেপির অফিস সেক্রেটারি বিধায়ক সত্যেন্দ্র ভূষণ সিংহ বলেন, আমার অন্তত এমন কিছু জানা নেই। আকাশ এখন জামিনে মুক্ত। বিজেপি সাধারণ সম্পাদক কৈলাসকে ছেলের বিরুদ্ধে শোকজ নোটিসের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কিছু জানি না। সবে দিল্লি থেকে ভোপাল এলাম। তবে সংবাদপত্রে রিপোর্ট দেখলাম যে, আকাশকে নোটিস পাঠানো হয়েছে। ছেলেকে এ ব্যাপারে তিরস্কার করেছেন কিনা, প্রশ্ন করা হলে কৈলাস বলেন, বাবা হিসাবে যা করা উচিত, সেটাই তিনি করেছেন। আরও বলেন, বকা দেওয়া, বোঝানো। এ নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাই না। প্রসঙ্গত, জামিনে মুক্তির পর আকাশকে বিজেপি কর্মী-সমর্থকরা সাড়ম্বরে সংবর্ধনার মেজাজে জেল থেকে মিছিল করে নিয়ে যান বলে অভিযোগ। তবে পুরকর্তা নিগ্রহে দুঃখপ্রকাশ, ক্ষমা চাওয়া-কিছুই করেননি আকাশ। তিনি জানিয়ে দেন, ভবিষ্যতে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরবেন মহাত্মা গাঁধীর অহিংসার রাস্তায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget