এক্সপ্লোর

‘নট ইন মাই নেম’: একের পর এক গণধোলাইয়ের বিরুদ্ধে গর্জে উঠল দেশ

নয়াদিল্লি: দিল্লি, মুম্বই, কলকাতা, বেঙ্গালুরুর মত অন্তত দেশের ১০টি শহরে সংগঠিত হল প্রতিবাদ- নট ইন মাই নেম। সাম্প্রতিককালে যেভাবে একের পর এক গণধোলাইয়ের ঘটনা ঘটেছে, তাতে একাধিক মানুষ খুন হয়েছেন, তার প্রতিবাদে এই আন্দোলন। হরিয়ানার বল্লভগড়ে গোমাংস নিয়ে যাচ্ছে সন্দেহে ট্রেনের মধ্যে এক কিশোরকে গণধোলাই দিয়ে খুন করা হয় বলে অভিযোগ। জনৈক তথ্যচিত্র নির্মাতা সাবা দেওয়ান দিল্লিতে এই আন্দোলনের ডাক দেন, এ জন্য ফেসবুকে একটি পেজও করেন। তারপরেই নট ইন মাই নেম ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। গতকাল সন্ধে ছটায় দিল্লির যন্তর মন্তরে ভিড় করেন হাজারের ওপর মানুষ। হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। হাতে নট ইন মাই নেম ব্যানার নিয়ে গণরোষে মৃত্যুর ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানান সকলে। ছিলেন কংগ্রেস, জেডিইউ, আপ ও সিপিআই প্রতিনিধিরা। মৃত কিশোরের দাদাও যোগ দেন অনুষ্ঠানে। প্রচণ্ড বৃষ্টি মাথায় করেই প্রতিবাদে সামিল হয় মুম্বই। ২০০-র বেশি মানুষ জড়ো হন বান্দ্রার কার্টার রোডে। সেখানে মৌন মানবশৃঙ্খল রচনা করেন তাঁরা। যোগ দেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা, রণবীর শোরি, কাল্কি কোয়েচলিন, শাবানা আজমি সহ বেশ কয়েকজন সেলিব্রিটি। কলকাতাতেও মধুসূদন মঞ্চের কাছে হাজারের বেশি মানুষ যোগ দেন নট ইন মাই নেম আন্দোলনে। ছিলেন অপর্ণা সেন, ধৃতিমান চট্টোপাধ্যায়, অঞ্জন দত্ত প্রমুখ। হায়দরাবাদেও সংগঠিত হয় নট ইন মাই নেম। কিন্তু পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বলে। জানায়, আন্দোলনের জন্য অনুমতি নেননি তাঁরা, এর ফলে রাস্তায় যানজট হচ্ছে। বেঙ্গালুরুতেও হয় প্রতিবাদ। এখানে যোগ দেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ। লখনউয়ে কালো আর্মব্যান্ড পরে প্রতিবাদে যোগ দেন মানুষ। একইভাবে প্রতিবাদ হয় পটনা, এলাহাবাদ, তিরুঅনন্তপুরম ও চেন্নাইতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে ধৃতদের মধ্যে ৫ জনকে নিয়ে পুনর্নির্মাণ
Priyanka Gandhi:
Parliament Session: লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং
Dharmatala NEET Protest: মহম্মদ মইনুদ্দিনকে নিয়ে ধর্মতলায় পুলিশের পুনর্নির্মাণ
NCPI News: NCPI সাংসদরা এবার কি বিজেপিতে মিশে যাবেন?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget