এক্সপ্লোর

নোট বাতিলের এক বছর: এখনও পরীক্ষা চলছে, জানাল আরবিআই

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের ঘোষণার প্রায় এক বছর পার হতে চলল। এখনও ফেরত আসা বাতিল পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটগুলির যাচাই প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন হয়নি বলে জানাল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক।

তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের জবাব দিতে গিয়ে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, এখনও পর্যন্ত ১,১৩৪ কোটি পিস (বাজার মূল্য ৫.৬৭ লক্ষ কোটি টাকা) পুরনো ৫০০ টাকার নোট এবং ৫২৪.৯ কোটি পিস (বাজার মূল্য ৫.২৪ লক্ষ কোটি টাকা) বাতিল হওয়া ১০০০ টাকার নোট যাচাই করা হয়েছে।

শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, ফেরত আসা নোটগুলির যাচাই যথাসম্ভব দ্রুততার সঙ্গে করা হচ্ছে। রীতিমতো, ডবল শিফট-এ সবকটি নোট যাচাই মেশিন ব্যবহার করে এই প্রক্রিয়া চলছে। আরবিআই জানিয়েছে, ৬৬টি অত্যাধুনিক কারেন্সি ভেরিফিকেশন অ্যান্ড প্রসেসিং মেশিন (সিভিপিএস) ব্যবহার করা হচ্ছে। এখনও পর্যন্ত যত নোট যাচাই করা হয়েছে, তার মূল্য প্রায় ১০.৯১ লক্ষ কোটি টাকা।

প্রসঙ্গত, গত বছরের ৮ নভেম্বর, দেশ থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ৮ নভেম্বর নোট বাতিলের প্রথম বার্ষিকীকে ‘কালো দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী দলগুলি। এর বিরুদ্ধে বিজেপি ওইদিনেই ‘কালো-টাকা বিরোধী দিবস’ পালন করতে চলেছে।

গত ৩০ অগাস্ট, ২০১৬-১৭ অর্থবর্ষের বার্ষিক রিপোর্টে আরবিআই জানিয়েছিল, বাতিল হওয়া নোটের ৯৯ শতাংশই ফিরে এসেছে। শীর্ষ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী, ১৫.৪৪ লক্ষ কোটি টাকার মধ্যে মাত্র ১৬,০৫০ কোটি ফেরত আসেনি।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget