এক্সপ্লোর

SSC Case: 'রাজ্য সরকারের উচিত...', বিকাশভবনে বৈঠকের মধ্যেই মিরর ইমেজ নিয়ে বড় দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Abhijit Gangopadhyay : তিনি যখন বক্তব্য রাখছেন সেই সময় আচমকাই 'গো ব্যাক' স্লোগান উঠতে থাকে। এই স্লোগানের মধ্যেই তাঁকে এলাকা ছাড়তে হয় ।

সন্দীপ সরকার, কলকাতা : একদিকে বৈঠক, আরেকদিকে ধর্না-মিছিল-অনশনে চাকরিহারারা। এদিন বিকাশভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসি-র চেয়ারম্য়ানের সঙ্গে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করে নিজেদের দাবিদাওয়ার কথা জানিয়ে এসেছেন চাকরিহারাদের প্রতিনিধিরা। এদিকে এদিনই চাকরিহারাদের মঞ্চে যান বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কিন্তু, সেখানে তাঁকে একাংশ 'গো ব্যাক' স্লোগান দেন। তিনি যখন বক্তব্য রাখছেন সেই সময় আচমকাই 'গো ব্যাক' স্লোগান উঠতে থাকে। এই স্লোগানের মধ্যেই তাঁকে এলাকা ছাড়তে হয়। একপ্রকার নিরাপত্তকর্মীরা তাঁকে বের করে নিয়ে আসেন। সেইসময় বিধাননগর পুলিশের সহযোগিতাও দেখা যায়। তবে, যাবতীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ওএমআর শিটের মিরর ইমেজ নিয়ে নিজের মতামত স্পষ্ট ব্যক্ত করলেন প্রাক্তন বিচারপতি। 

এই মিরর ইমেজ কি রাজ্য সরকার চাইলে দুই ঘণ্টার মধ্যে বের করে দেওয়া সম্ভব ?

এই প্রশ্নের উত্তরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "দুই ঘণ্টার মধ্যে নির্দেশটা দেওয়া সম্ভব। সেকশন ১৮ অফ স্কুল সার্ভিস কমিশন অ্য়াক্ট ১৯৯৭ ...আমি আজ পড়ে শুনিয়েছি। সেখানে পরিষ্কার বলা আছে যে, রাজ্য সরকার যে কোনও আইনসম্মত নির্দেশ স্কুল সার্ভিস কমিশনকে দিতে পারে এবং স্কুল সার্ভিস কমিশন সেটা মানতে বাধ্য। স্কুল সার্ভিস কমিশন এই মিরর ইমেজ নিজে পাবলিশ করেনি আজ পর্যন্ত। তাহলে রাজ্য সরকারের উচিত এই নির্দেশ দেওয়া। যাতে মিরর ইমেজ এখনই পাবলিশ হয়। যেখান থেকে আরও ২-৩টি স্টেপ নিতে হবে। যেখান থেকে বোঝা যাবে যে কে যোগ্য, আর কে অযোগ্য। এইটা বের করতে চাইছে না রাজ্য সরকার। এখন আমার মনে হচ্ছে। তারা নির্দেশটা দিক দেখি কতটা স্বচ্ছ হতে চায় তারা। আদৌ স্বচ্ছ নয়। তারা এখনও অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে। "

আপনি কি এই কথাগুলো বলার জন্যই আজ এখানে এসেছিলেন ?

তিনি বলেন, "অবশ্যই.। এই কথা এবং অন্য যে কোনও প্রশ্ন যদি তাদের থাকে, সেটার উত্তর দেওয়ার জন্য। কিন্তু ওই নকশালদের দালাল, এসইউসি-র দালাল, সিপিএমের দালাল ...ওদের কোনও প্রশ্নের উত্তর আমি দেব না। প্রশ্ন শুনলেই আমি বুঝতে পারছি যে কে কার দালালি করে প্রশ্নটা করছে। ওদের মনে রাখা উচিত, আমি বহুদিন হাইকোর্টে প্র্যাক্টিস করেছি। হাইকোর্টের বিচারপতি হিসাবে কাজ করেছি। ওদের আমি পিঁপড়ের চেয়ে বেশি গুরুত্ব দিই না।"

 

সেরা শিরোনাম

Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Dimagi Naxal Party : 'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget