এক্সপ্লোর

Waqf Law Protest: ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ, মুর্শিদাবাদে গুলিবিদ্ধ কিশোর

Waqf Law 2025: নতুন ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের একাধিক জায়গায় বিক্ষোভ চলছে। সুতি, ধুলিয়ান সহ বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হচ্ছে বিক্ষোভকারীদের।

কলকাতা: ওয়াকফ আইন (Waqf Law Protest) বাতিলের দাবিতে বিক্ষোভে তুলকালাম। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ কিশোর। সুতির সাজুর মোড় এলাকায় গুলিবিদ্ধ হয় ওই কিশোর। জখম ওই কিশোর বহরমরপুর মেডিক্যালে চিকিৎসাধীন। 

মুর্শিদাবাদে গুলিবিদ্ধ কিশোর: সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে ক'দিন আগে হিংসাত্মক চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। এবার, ধুলিয়ান, সুতিতেও বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনা ঘটল। ভাঙা হল পুলিশের কিয়স্ক। আক্রান্ত হলেন ফরাক্কার SDPO সহ বহু পুলিশ কর্মী। সুতিতে আগুন জ্বালানো হল যাত্রীবাহী বাসে। আর এরইমধ্যে জখম হল এক কিশোরও। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতেই আহত হয়েছে সে। জখম কিশোর বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি। পরিবার সূত্রে খবর, ওই কিশোরের বুকে গুলি লেগেছে। 

নতুন ওয়াকফ আইন প্রত্য়াহারের দাবিতে, শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ানের ডাকবাংলো মোড় অবরোধ করে সংখ্য়ালঘুরা। পুলিশ সরাতে এলে, শুরু হয়, ইটবৃষ্টি। পুলিশকে লক্ষ্য় করে ছোড়া হয় ইট-পাটকেল। দফায় দফায় চলে সংঘর্ষ। শুধু ধুলিয়ানই নয়, একই কারণে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে, সুতির সাজুর মোড়। ভেঙে দেওয়া হয় পুলিশ কিয়স্ক, একের পর এক গাড়ি ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয় যাত্রীবাহী বাসে। পাল্টা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্য়াসের সেল ছোড়ে পুলিশ। মুর্শিদাবাদের সুতিতে এই অশান্তির মধ্য়ে পড়ে, গুলিবিদ্ধ হয় সপ্তম শ্রেণির এক ছাত্র। তার বুক ফুঁড়ে বেরিয়ে যায় গুলি।

শুক্রবার বিকেলে সুতি থানার সাজুর মোড় এলাকায় গুলিবিদ্ধ হয় এই কিশোর। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে জঙ্গিপুর মহকুমা হাসপাতাল এবং তারপর মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে নিয়ে যাওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুলিবিদ্ধ কিশোরকে কলকাতায় রেফার করা হয়েছে। এ বিষয়ে মুর্শিদাবাদ জেলা পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গুলিবিদ্ধ কিশোরের আত্মীয় জাহাঙ্গির আলম বলেন, "সুতির সাজুর মোড়ে ওয়াকফ বোর্ড নিয়ে আন্দোলন হচ্ছিল। রাস্তা অবরোধ হচ্ছিল। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ লাগে। মোশারফ হোসেন, মাত্র ১৬ বছর বয়স। সেভেনে পড়ে। ও ওর মাসির বাড়ি থেকে আসছিল। পুলিশের গুলিতে ওর বুকে গুলি লাগে।

এই বিক্ষোভের প্রভাব পড়েছে সড়ক ও রেল পরিষেবায়। দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে রয়েছে ধুলিয়ানে ১২ নম্বর জাতীয় সড়ক। যার ফলে উত্তরবঙ্গের সঙ্গে মুর্শিদাবাদের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফরাক্কা-আজিমগঞ্জ সেকশনে ব্য়াহত হয়েছে ট্রেন চলাচল। ধুলিয়ান গঙ্গা স্টেশনে আটকে পড়ে পুরী-কামাখ্য়া, আজিমগঞ্জ-মালদা টাউন-সহ একাধিক দূরপাল্লার ট্রেন। বাতিল করা হয়েছে আজিমগঞ্জ-ভাগলপুর প্য়াসেঞ্জার, কাটোয়া আজিমগঞ্জ প্য়াসেঞ্জার। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। যেমন, সাহিবগঞ্জ-আজিমগড় প্য়াসেঞ্জার, বারহারওয়া-আজিমগঞ্জ প্য়াসেঞ্জার। বেশ কিছু ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget