এক্সপ্লোর

ভয়াবহ দূষণ, দিল্লিতে ১৩-১৭ নভেম্বর জোড়-বিজোড় নীতি মেনে চলবে বেসরকারি যান, একগুচ্ছ জরুরি ব্যবস্থা নিতে বলল হাইকোর্ট

নয়াদিল্লি: দিল্লির মাত্রাছাড়া বায়ুদূষণের পরিপ্রেক্ষিতে ১৩ নভেম্বর থেকে ৫ দিনের জন্য রাস্তায় গাড়ি চলাচলে জোড়-বিজোড় নীতি চালু হবে বলে জানালেন শহরের পরিবহণমন্ত্রী কৈলাস গেহলট। এই নিয়ম অনুসারে বেসরকারি যান চলবে লাইসেন্স প্লেটের শেষ সংখ্যার ভিত্তিতে। জোড় সংখ্যার দিনে রাস্তায় নামবে জোড় সংখ্যার গাড়ি, বিজোড় সংখ্যার দিন রাস্তায় নামার অনুমতি থাকবে বিজোড় সংখ্যার নম্বর প্লেটওয়ালা গাড়ির। সকাল ৮টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই নিয়ম। যদিও টু হুইলারের ক্ষেত্রে তা কার্যকর হবে না। ছাড় পাবেন মহিলা চালকরাও। গত বছরও রাজধানীতে চরম পরিবেশ দূষণের পরিপ্রেক্ষিতে দুবার, একবার ১ থেকে ১৫ জানুয়ারি, আরেকবার ১৫-৩০ এপ্রিল জোড়-বিজোড় স্কিম কার্যকর হয়েছিল গাড়ি চলাচলে। জোড়-বিজোড় নীতি চালু হলে নিত্যযাত্রীদের যাতে সমস্যায় পড়তে না হয়, সেজন্য দিল্লি সরকার ডিটিসি-কে বেসরকারি কন্ট্রাক্টরদের কাছ থেকে ৫০০ বাস ধার করে চালাতে বলেছে। প্রধানমন্ত্রীকেও তিনি সঙ্কট মোকাবিলায় দিল্লি ও প্রতিবেশী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক ডাকার আবেদন করেন। এদিকে দিল্লি হাইকোর্ট রাজধানীর অভূতপূর্ব বায়ুদূষণের প্রেক্ষাপটে বাতাসের গুণমান শুদ্ধ করতে বেশ কিছু ব্যবস্থা নিতে বলল। রাজধানীতে 'জরুরি পরিস্থিতি' তৈরি হয়েছে বলে অভিমত বিচারপতি এস রবীন্দ্র ভট্ট ও বিচারপতি সঞ্জীব সচদেবকে নিয়ে গঠিত বেঞ্চের। বাতাসে ধুলিকনার পরিমাণ হ্রাস, রাস্তায় জমা ধুলোবালি ধুয়ে সাফ করার আশু ব্যবস্থা হিসাবে মেঘ তৈরি করে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর প্রস্তাব দিয়েছে বেঞ্চ। পাশাপাশি আদালত শহরে নতুন করে নির্মাণকাজ যতদূর সম্ভব নিষিদ্ধ করার প্রস্তাবও ভেবে দেখতে বলে দিল্লি সরকারকে, সাময়িক পদক্ষেপ হিসাবে রাস্তায় যানবাহন চলাচলে জোড়-বিজোড় নীতি রূপায়ণের পরামর্শও দেয়। বেঞ্চ মন্তব্য করে, আজ আমরা যা দেখছি, লন্ডনের বহুদিন আগেই সেই অভিজ্ঞতা হয়েছে। ওরা এটাকে পি স্যুপ ফগ বলে। এটা ঘাতক হয়ে ওঠে। খড় পোড়ানোকেই এজন্য মূলত দায়ী করা হয়, তবে আরও নানা কারণেও হয়। রাজধানীর কুয়াশাকে 'যানবাহন নির্গত ধোঁয়া, নির্মাণস্থল ও রাস্তার ধুলোবালি, খড় জ্বালানোর ধোঁয়ার প্রাণঘাতী মিশ্রণ' বলে উল্লেখ করেন বিচারপতিরা। দিল্লি ট্রাফিক পুলিশকেও বেঞ্চের নির্দেশ, রাস্তায় যানজট না হওয়া সুনিশ্চিত করতে হবে, রাস্তায় যান সামলানো পুলিশকর্মীদের মুখোশের ব্যবস্থা করতে হবে। দূষণ কমানোর যৌথ স্বল্পমেয়াদি উপায় খুঁজে বের করতে আগামী তিনদিনে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের মুখ্য সচিবদের নিয়ে বৈঠক করতেও কেন্দ্রের পরিবেশমন্ত্রকের সচিবকে নির্দেশ দিয়েছে বেঞ্চ। গতকালই রাজধানীর বায়ু দূষণের মাত্রা কমাতে বেশ কয়েকটি পদক্ষপের সুপারিশ করা হয়। যেমন, শহরে পার্কিং ফি বৃদ্ধি, জরুরি পণ্যবাহী ট্রাক বাদে বাকি সব ট্রাকের শহরে ঢোকা নিষিদ্ধ করা, মেট্রো ও ডিটিসি পরিষেবা বৃদ্ধি, নির্মাণ কাজ বন্ধ করা, ইট ভাঁটা নিষিদ্ধ করা, হোটেলে কাঠ, কয়লার ব্যবহার বন্ধ করা। আজ হাইকোর্টের বেঞ্চে প্রস্তাবগুলি নিয়ে আলোচনা হয়। বেঞ্চ পার্কিং ফি বাড়ানোয় রাজি হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget