এক্সপ্লোর

রাষ্ট্রপতি নির্বাচন: কোবিন্দের পাল্টা দলিত মুখ মীরা কুমারকে প্রার্থী করছে বিরোধীরা?

নয়াদিল্লি: দলিতের বদলে দলিত। রামনাথ কোবিন্দের বিরুদ্ধে মীরা কুমার। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদের তরফে প্রার্থী হচ্ছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ। আগামীকাল বিরোধীরা বিস্তারিত আলোচনা করবে বলে তৃণমূল সূত্রে জানা গিয়েছে। তারপরই চূড়ান্ত ঘোষণা করা হবে।

রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতিতে প্রার্থী মনোনয়ন যে হচ্ছে না, তার আভাস মিলেছিল সোমবারই। ওইদিনই, এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দলিত নেতা তথা বিহারের রাজ্যপাল কোবিন্দের নাম ঘোষণা করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

এর কয়েকঘণ্টার মধ্যেই, বিজেপিকে তীব্র আক্রমণ শানায় বিরোধীরা-- মূলত কংগ্রেস, তৃণমূল ও বাম। কোবিন্দের নাম ঘোষণা করে অমিত জানান, তাঁদের প্রার্থীকে সমর্থনের বিষয়ে সনিয়া গাঁধী ও বিরোধী নেতাদের সঙ্গে আগে কথা হয়েছে।

যদিও, কিছুক্ষণের মধ্যেই বিজেপি-র সিদ্ধান্ত ‘একতরফা’ আখ্যা দেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ। বিজেপি সভাপতির বিরোধী নেতাদের সঙ্গে কোবিন্দের ব্যাপারে আলোচনার দাবি উড়িয়ে আজাদ বলেন, আগাম আমাদের কিছুই জানানো হয়নি এ ব্যাপারে। সিদ্ধান্ত হয়ে যাওয়ার পর জানতে পারি আমরা।

আজাদের দাবি, বিজেপি নেতারা বিরোধীদের সঙ্গে কথা চালানোর যে উদ্যোগ নিয়েছেন, তা নিছকই আনুষ্ঠানিকতা, জনসংযোগ প্রক্রিয়া। উচিত ছিল, প্রার্থীর নাম বলে দেওয়ার আগে ঐকমত্য গড়ে তোলা। কিন্তু ওরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাল। ফলে এখন ঐকমত্যের কোনও জায়গা রইল না। শাসক দলের কাছে এমন প্রত্যাশা ছিল না। কিন্তু এটা ওদের ব্যাপার। একপেশে সিদ্ধান্ত নিয়েছে, নিক।

তখনই শোনা গিয়েছিল, বিরোধীরা মীরা কুমারকে পাল্টা রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করতে চলেছেন। যদিও, বি আর অম্বেডকরের পৌত্র প্রকাশ অম্বেডকর ও প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিণ্ডের নামও বিরোধী শিবিরে ঘোরাফেরা করছিল বলে খবর।

এছাড়া, নাম শোনা যাচ্ছিল পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গাঁধীরও। সূত্রের খবর, বামেদের পছন্দ আবার প্রকাশ অম্বেডকর। চূড়ান্ত ঘোষণা করার আগে বৃহস্পতিবার বৈঠকে বসছে বিরোধীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget