এক্সপ্লোর

কার্ণি সেনার তাণ্ডবের পর উদ্বিগ্ন অভিভাবকরা,গুরুগ্রামে কয়েকটি স্কুল আজ ও আগামীকাল বন্ধ

গুরুগ্রাম ও নয়াদিল্লি: রাজপুত কার্ণি সেনার হিংসাত্মক বিক্ষোভের মধ্যেই আজ মুক্তি পাচ্ছে সঞ্জয়লীলা বনশালীর সিনেমা পদ্মাবত। কার্নি সেনার আতঙ্কে গুরুগ্রামের বেশ কয়েকটি স্কুল আজ ও আগামীকাল বন্ধ থাকবে। গুরুগ্রামের পথওয়েজ স্কুল, জিডি গোয়েঙ্কা স্কুল, শিব নাদর স্কুল এবং দিল্লি পাবলিক স্কুল আগামী রবিবার পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। গতকাল গুরুগ্রামে জিডি গোয়েঙ্কা স্কুলের বাসে কার্ণি সেনার উন্মত্ত বিক্ষোভকারীরা হামলা চালায়। এই তাণ্ডবে স্কুলের ২০-২৫ জন খুদে পড়ুয়া কোনওক্রমে রক্ষা পেয়েছে।ওই সময় স্কুল বাসে করে বাড়িতে ফিরছিল পড়ুয়ারা। আচমকাই লাঠিসোঁটা হাতে বাসে ঝাঁপিয়ে পড়ে প্রায় ৬০ জনের মতো একটি দল। চালককে গাড়ি থামাতে বলে তারা। চালক সে কথা না শুনলে দুষ্কৃতীরা বাস লক্ষ্য করে পাথর ছোঁড়ে। সঙ্গে সঙ্গে বাসে থাকা স্কুলের কর্মী ও শিক্ষকরা পড়ুয়াদের সিটের নিচে লুকিয়ে পড়তে বলেন। চালককে তাঁরা বাস না থামাতেও বলেন। কার্ণি সেনার হামলায় বাসের জানালার কাঁচও ভেঙে গিয়েছে। এদিকে, স্কুল বাসে এই হামলার ঘটনার জেরে আতঙ্কিত রাজধানী দিল্লি সহ অন্যান্য শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের অভিভাবকরাও। lalit ললিত নামে এক অভিভাবক বলেছেন, আতঙ্ক তো রয়েইছে। গুরুগ্রামে হামলা হলে এখানেও হতে পারে। এখানেও তো অনেক স্কুলের সামনেই সিনেমা হল রয়েছে। সেজন্য, বাচ্চাকে নিজেই স্কুলে নিয়ে আসতে হয়েছে। another হরিয়ানার ফরিদাবাদের এক অভিভাবক বলেছেন, এখন হয়ত পরিস্থিতি শান্ত রয়েছে। কিন্তু আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে গুরুগ্রামের বেশ কয়েকটি স্কুল বন্ধ রাখা হয়েছে। এটা খুবই উদ্বেগজনক পরিস্থিতি। সম্পূর্ণ প্রশাসনিক ব্যর্থতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget