এক্সপ্লোর

২৫০ মিটার ভেতরে ঢুকে দুই ভারতীয় জওয়ানের অঙ্গহানি করে পাক সেনার দল

জম্মু: ভারতীয় সেনাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে পাক সেনা।এজন্য আজ সকালে চোরাগোপ্তাভাবে সীমান্ত পেরিয়ে ভারতীয় এলাকার ২৫০ মিটার ভেতরে ঢুকে পড়ছিল পাকিস্তানের স্পেশ্যাল ফোর্সের একটা দল। পুঞ্চ জেলায় ভারতীয় সেনার দুটি ফরোয়ার্ড পোস্টে এদিন রকেট ও মর্টার ছুঁড়তে শুরু করে পাক সেনা। এই গোলাগুলি চলার মধ্যেই চুপিসারে ঢুকে পড়েছিল পাক সেনার ওই দলটি। এরপর ভারতীয় টহলদারি দলে আসার অপেক্ষায় দীর্ঘক্ষণ ঘাপটি মেরে বসেছিল তারা। শেষপর্যন্ত হামলা চালিয়ে দুই জওয়ানের মাথা কেটে হত্যা করে তারা। ভারতীয় সেনার এক পদস্থ আধিকারিক এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, পাক সেনা যে পূর্বপরিকল্পনামাফিক এই হামলা চালিয়েছে তা স্পষ্ট। তাদের  বর্ডার অ্যাকশন টিম (বিএটি) কে ভারতীয় এলাকার ২৫০ মিটার ভেতরে তারা পাঠিয়েছিল। ওই আধিকারিক জানিয়েছেন, ভারতীয় সেনার টহলদারি দল ছিল পাক দলের নিশানা।ওই দলে ৭-৮ জন ছিলেন। তাঁরা একটি পোস্ট থেকে বেরিয়েছিলেন। ওই পোস্টে তখন নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে গুলি চলছিল।  তাই কভারের জন্য যখন টহলদারি দলের জওয়ানরা ছুটছিলেন তখন দুজন পিছনে পড়ে যান। ওই দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে পাক বর্ডার অ্যাকশন টিমের সদস্যরা। বিএসএফের ২০০তম ব্যাটেলিয়নের হেড কনস্টেবল প্রেম সাগর ও সেনার ২২ শিখ রেজিমেন্টের নায়েব সুবেদার পরমজিত সিংহ মারা যান। তাঁদের মুণ্ডচ্ছেদ করে পাক হানাদাররা। পাক সেনার স্পেশ্যাল সার্ভিস গ্রুপদের নিয়ে বিএটি গঠিত। বিশেষ করে নিয়ন্ত্রণ রেখা টপকে হামলা চালানোই কাজ বিএটি-র। চোরাগোপ্তা হামলা চালিয়ে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীকে ব্যস্ত রাখাই এদের একমাত্র কাজ। অতীতেও একাধিকবার একই ধরনের হামলা চালিয়ে ভারতীয় জওয়ানদের মুণ্ডচ্ছেদের মতো জঘন্য কাজ করেছে এই বিএটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget