এক্সপ্লোর

নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তি ভাঙল পাকিস্তান, বডগামে জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত ৪ নিরাপত্তাকর্মী

শ্রীনগর: একদিকে যখন ওয়াঘা-আট্টারি সীমান্তে স্বাধীনতা দিবসের মিষ্টি বিনিময় করছেন দুপক্ষের সামরিক কর্তারা, ঠিক সেই সময় নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাকিস্তান।

সেনা সূত্রে খবর, সোমবার টাংধর এলাকায় ২টি জায়গায় ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলিবর্ষণ করে পাক বাহিনী। এক সেনাকর্তা জানান, বরিবার রাত ২টো ২০ মিনিট নাগাদ টাংধর সেক্টরে ছাত-খড়ি সাইদাপোরা এবং তাড় অঞ্চলে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে বিনা প্ররোচনায় গুলি চালায় পাক সেনা।

তিনি জানান, প্রায় এক-ঘণ্টা ধরে গুলি বিনিময় চলে দুপক্ষের মধ্যে। যদিও, কোনও পক্ষের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। গত ২৪-ঘণ্টায় এই নিয়ে দু-দুবার সংঘর্ষবিরতি চুক্তিভঙ্গ করল পাকিস্তান। গতকাল, উরি সেক্টরে পাক হামলায় তিন সেনা জওয়ান জখম হন।

বডগামে জঙ্গিদের গ্রেনেড হামলায় আহত ৪ নিরাপত্তাকর্মী

মধ্য কাশ্মীরের বডগাম জেলায় জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে চার নিরাপত্তাকর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, এদিন শ্রীনগর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মাগম অঞ্চলের বাটপোরায় সিআরপিএফ ও পুলিশের রোড ওপেনিং পার্টি (আরওপি) টিম লক্ষ্য করে আচমকা গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা।

এই হামলায় তিন সিআরপি জওয়ান এবং এক পুলিশকর্মী আহত হন। তাঁদের বেমিনার হাসপাতালে ভর্তি করা হয়। আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু, তার মধ্যেই এই হামলা রাজ্য প্রশাসনের সামনে নতুন করে সুরক্ষা-প্রশ্ন তুলে ধরল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget