এক্সপ্লোর

সীমান্তে সন্ত্রাসে পাক সেনার মদত মানবে না, জবাব দেবে ভারত, জানিয়ে দিলেন ডিজিএমও

নয়াদিল্লি: ভারতের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনস (ডিজিএমও) লেফটেন্যান্ট জেনারেল এ কে ভট্টের সঙ্গে হটলাইনে আলোচনায় পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল সাহির শামসাদ মির্জা জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বিনা প্ররোচনায় গুলিচালনার অভিযোগ তুলে পাল্টা জবাব শুনলেন। আগে থেকে আলোচনা হবে বলে ঠিক ছিল না। পাকিস্তানের পক্ষ থেকে আলোচনার অনুরোধ এসেছিল। সেখানে পাক ডিজিএমও-র অভিযোগের জবাবে জেনারেল ভট্ট জানিয়ে দেন, সশস্ত্র জঙ্গিরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে ভারতীয় ফাঁড়িগুলিতে হামলা করছে। আর ওদের 'লাগাতার মদত' দিচ্ছে পাক সেনা। ভারতীয় সেনারা শুধু এরই পাল্টা গুলি চালাচ্ছে। পাক সেনার এহেন সন্ত্র্রাসবাদে মদত দেওয়া ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, এ ধরনের কাজকর্মের জবাবে যাবতীয় পাল্টা পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে ভারত। ভারতীয় ডিজিএমও পাক সেনাকর্তাকে বলেন, সীমান্তে শান্তি ও সুস্থিতি সুনিশ্চিত করতে ভারতীয় সেনার প্রয়াস চলতে থাকবে। কিন্তু সন্ত্রাসবাদীদের প্রতি পাক সেনার সমর্থন, মদতই যে কোনও 'মারাত্মক ক্ষয়ক্ষতির' মূল কারণ। সেনার বিবৃতিতে বলা হয়েছে, তিনি আবারও বলে দিয়েছেন, পাক সেনার সন্ত্রাসবাদে সমর্থন গ্রহণযোগ্য নয়, ভারতীয় সেনা যাবতীয় পাল্টা পদক্ষেপ নেওয়া বহাল রাখবে, পাকিস্তানের দিক থেকে এ ধরনের আগ্রাসী, প্ররোচনামূলক আচরণের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অধিকারও তার থাকবে। জেনারেল ভট্ট পাক প্রতিনিধিকে এও বলেন, ভারতীয় সেনাবাহিনী সবসময় চরম পেশাদারী মাপকাঠি মেনে চলে, কখনই সাধারণ নাগরিকদের নিশানা করে না। বরং পাক সেনাই সীমান্ত চৌকিগুলিতে সাধারণ নাগরিকদের বসিয়েছে, পাক সেনা ফাঁড়িগুলির আশপাশে সাধারণ বাসিন্দাদের স্থায়ী ভাবে থাকার অনুমতিও দিয়েছে। এইসব লোকজনকে বারবার ভারতীয় সেনা জওয়ানদের গতিবিধির খবরাখবর সংগ্রহে ব্যবহার করা হয়, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের সময় গাইড হিসাবেও কাজে লাগানো হয়।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget