এক্সপ্লোর

ব্যতিক্রম, ইফতারে পাকিস্তানি হাইকমিশনারকে ডাকেনি কংগ্রেস, বিজেপির তোপ এড়ানোর চেষ্টা?

নয়াদিল্লি: অতীতের রীতিতে ব্যতিক্রম ঘটিয়ে এবার ইফতার পার্টিতে পাকিস্তানকে আমন্ত্রণ জানায়নি কংগ্রেস। গতকাল রাজধানীর এক বিলাসবহুল হোটেলে আয়োজিত ইফতারে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর আমন্ত্রণে একাধিক ইসলামিক দেশের প্রতিনিধিরা এসেছিলেন। কিন্তু ছিলেন না পাকিস্তানের কেউ। সূত্রের খবর, কেন্দ্রের শাসক দল বিজেপির কটাক্ষ, আক্রমণ এড়াতেই নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনারকে ইফতারে ডাকা থেকে বিরত থাকে কংগ্রেস। দু বছর আগে দলের শেষ ইফতারে তত্কালীন কংগ্রেস সভানেত্রী হিসাবে সনিয়া গাঁধী পাকিস্তানকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সূত্রের খবর, ইফতারে গতকাল বিভিন্ন দেশের মোট ৪৬ জন কূটনৈতিক প্রতিনিধি এসেছিলেন। ছিলেন ব্রিটিশ হাইকমিশনার, রাশিয়ার রাষ্ট্রদূত, চিনের দি চার্জ দি অ্যাফেয়ার্স, আমেরিকার দূত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার হাই কমিশনাররা। বাংলাদেশ, ভুটানের হাইকমিশনাররা, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান সহ মধ্য এশিয়ার দেশগুলির প্রতিনিধিরাও ছিলেন। আমন্ত্রিত হয়ে এসেছিলেন প্যালেস্তাইনের প্রতিনিধিও। কিন্তু কংগ্রেস শীর্ষ নেতৃত্ব পাকিস্তান ও ইজরায়েলকে আমন্ত্রণ জানাননি। এ ব্যাপারে কংগ্রেসের এক নেতার বক্তব্য, আমন্ত্রণ পাঠানোর ব্যাপারে দলকে সাবধানে থাকতে হয়েছে। ভারত যেহেতু পাকিস্তানের সঙ্গে আলোচনা প্রক্রিয়ার দরজা খোলেনি, তাই আমরা ওদের ডাকিনি। তাছাড়া যেদিন ইফতার হল, সেদিনই সীমান্তের ওপার থেকে পাকিস্তানের হামলায় চার বিএসএফ জওয়ান জম্মু ও কাশ্মীরে নিহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget