এক্সপ্লোর

এবার শশীকলাকে দল থেকে বহিষ্কার করল পনীরসেলভম শিবির

চেন্নাই: ই পালানিস্বামী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেও এআইএডিএমকে-র মালিকানা নিয়ে দড়ি টানাটানি এখনও চলছে পুরোদমে। এর আগে শশীকলা শিবির পনীরসেলভমকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছিল। জবাবে এবার সাধারণ সম্পাদক শশীকলা নটরাজন ও তাঁর ভাইপো সহ সাধারণ সম্পাদক টি টি ভি দীনকরণকে বহিষ্কার করল পনীরসেলভম শিবির। শশীকলা ও দীনকরণকে দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছেন দলের সভাপতিমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান ই মধুসূদনন। পনীর শিবিরে যোগ দেওয়া পর শশীকলা দল থেকে বহিষ্কার করেন তাঁকে। এক বিবৃতিতে মধুসূদনন বলেছেন, শশীকলাকে বহিষ্কার করা হল, কারণ তিনি দলের পক্ষে বদনামের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শশীকলা ও দীনকরণ ছাড়াও বহিষ্কার করা হয়েছে এস ভেঙ্কটেশ নামে আর এক শশী ঘনিষ্ঠকে। জয়ললিতার মৃত্যুর পর এডিএমকে-তে রীতিমত সক্রিয় হয়ে ওঠেন তিনি। তবে বহিষ্কার-পাল্টা বহিষ্কারের মধ্যেই ওস্তাদের চাল খেলে দিয়েছেন শশীকলা। জেলে যাওয়ার আগে তাঁর নির্বাচিত ই পালানিস্বামীই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার তাঁর বকলমে শশীকলাই জেল থেকে রাজপাট চালাবেন বলে মনে করা হচ্ছে। তবে আগের মুখ্যমন্ত্রী পনীরসেলভম দাবি করেছেন, পালানিস্বামী সরকার রাজ্যবাসীর বদলে শশীকলা ও তাঁর পরিবারের অনুগত থাকবে, তাই তাদের ক্ষমতাচ্যুত করে ছাড়বেন তিনি। রাজ্যের ২৩৪টি বিধানসভাতেই ঘুরে ঘুরে প্রচার চালাবেন পনীর ও তাঁর সমর্থকরা। শশীকলাকে দল থেকে সরিয়ে দেওয়ার জন্য জনমত তৈরি করবেন। একইভাবে জয়ললিতার বাসভবন ভেদা নিলয়ম থেকেও শশীকলা ও তাঁর পরিবারকে সরাতে জনমত তৈরি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget