এক্সপ্লোর

সামরিক বাহিনীতে মহিলা-ব্যাটালিয়ন গড়ার ভাবনা কেন্দ্রের

নয়াদিল্লি: প্রথা চালু হয়েছে। এবার তাকে আরও বৃহত্তর আকার দেওয়া লক্ষ্য। সামরিক বাহিনীতে সম্পূর্ণ মহিলা ব্যাটালিয়ন গড়ে তোলা এবং রণতরীতে মহিলাদের নিয়োগ করা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকর। দেশের সামরিক বাহিনীতে আরও বেশি করে মহিলাদের অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে আগেই জানিয়েছিল কেন্দ্র। সম্প্রতি, ভারতীয় বায়ুসেনায় তিন বীরাঙ্গনাকে ফাইটার পাইলট হিসবে অন্তর্ভুক্ত করা হয়। এখন সেই প্রথাকে আরও এগিয়ে নিয়ে যে মোদী সরকার বদ্ধপরিকর, তা স্পষ্ট। সোমবার পর্রীকর জানান, ভারতকে ঝাঁসির রানী এবং দূর্গার দেশ বলা হলেও, বিভিন্ন কারণে সামরিক বাহিনীতে এতদিন মহিলাদের কার্যত ব্রাত্য করে রাখা হয়েছিল। তিনি বলেন, আমি যেদিন প্রতিরক্ষামন্ত্রী হয়ে দায়িত্ব নিলাম, সেদিনই ঠিক করি, এবিষয়ে একটি কৌশল অবলম্বন করা প্রয়োজন। পর্রীকরের মতে, একবার স্থল ও নৌসেনায় কমব্যাট রোল মহিলাদের জন্য উন্মুক্ত করা হলে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইজরায়েল সহ বিশ্বের এলিট গ্রুপের তালিকায় ঢুকে পড়বে ভারত। পর্রীকর জানান, একটা প্রচলিত চিন্তাধারা রয়েছে যে, মহিলা কম্যান্ডিং অফিসারের কথা শুনবে না অধস্থন পুরুষ জওয়ানরা। কারণ, তাঁরা (মহিলারা) না কি এসবের জন্য প্রশিক্ষিত নন। প্রতিরক্ষামন্ত্রী সাফ জানিয়ে দেন, তিনি ওই তত্ত্বে বিশ্বাসী নন। তাঁর মতে, মহিলারাও কমব্যাট রোল নিতে পারে। সেক্ষেত্রে কেবলমাত্র মহিলাদের নিয়েই একটি পৃথক ব্যাটালিয়ন হতে পারে। পাশাপাশি, যদি কোনও মহিলা অফিসারের পুরুষ ব্যাটালিয়নকে নেতৃত্ব দেওয়া নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে সেই সমস্যাও সমাধান করা যেতে পারে। প্রতিরক্ষামন্ত্রী জানান, তিনি খুব শীঘ্রই তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করবেন। তাঁর মতে, রণতরীতে কেন মহিলাদের নিয়োগ করা যাবে না, সেটা তাঁর বোধগম্য হয় না। কারণ, মহিলাদের অন্তর্ভুক্ত করার জন্য জাহাজে পৃথক বন্দোবস্ত করা যেতেই পারে। এর জন্য পর্রীকর জানান, মহিলাদের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং সৈনিক স্কুলে ভর্তি করা যেতে পারে।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক

ভিডিও

Baruipur News | বারুইপুরে নিরাপরাধকে পিটিয়ে খুন, নেপথ্যে বিরোধীদের হাত দেখছেন মুখ্যমন্ত্রী
Vietnam News | ভিয়েতনামে নৌকাডুবি, ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু | ABP Ananda LIVE
Tmc News | এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ ! চাঞ্চল্যকর অভিযোগ Tmc বিধায়কের বিরুদ্ধে
Nirmal Ghosh | 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ ? TMC News
Darjeeling News | অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তুলতে গিয়ে এ কী কাণ্ড ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget