এক্সপ্লোর

পটনা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠানে একমঞ্চে দেখা যেতে পারে মোদী, নীতীশ, লালুকে

পটনা: শনিবার পটনা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একমঞ্চে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবকে। বিহার ও জাতীয় রাজনীতির বর্তমান পরিস্থিতিতে এই তিন নেতার একমঞ্চে হাজির হওয়া বিরল ঘটনা হতে চলেছে। পটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাসবিহারী প্রসাদ সিংহ বলেছেন, ‘প্রধানমন্ত্রী মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে হাজির থাকবেন। পটনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে লালুপ্রসাদকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে লালুকে প্রধানমন্ত্রীর সঙ্গে একমঞ্চে দেখা যাবে কি না, সেটা প্রধানমন্ত্রীর দফতরের উপর নির্ভর করছে। কারণ, এই ধরনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হাজির থাকলে কিছু প্রোটোকল মেনে চলতে হয়।’ পটনা বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহা, রামবিলাস পাসোয়ান, জেপি নাড্ডা, অশ্বিনী চৌবে, উপেন্দ্র কুশওয়াহা, রবিশঙ্কর প্রসাদ সহ পাঁচ হাজারেরও বেশি প্রাক্তন ছাত্রকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। সম্প্রতি দেশের আর্থিক পরিস্থিতি নিয়ে মোদীর সমালোচনায় সরব যশবন্ত। ফলে তাঁরও মোদীর মুখোমুখি হওয়া তাৎপর্যপূর্ণ। মোদীর প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার বিরোধিতা করে এনডিএ ছেড়েছিল নীতীশের জেডিইউ। পরে লালু ও নীতীশ জোট গড়ে বিহারে বিধানসভা নির্বাচনে জয়লাভ করে সরকার গড়েন। কিন্তু আরজেডি-র সঙ্গে জোট ভেঙে ফের বিজেপি-র সমর্থনে মুখ্যমন্ত্রী হয়েছেন নীতীশ। জোট ভাঙার পর শনিবারই প্রথম তাঁর সঙ্গে লালুর দেখা হতে পারে।

সেরা শিরোনাম

RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget