এক্সপ্লোর

আপনারা সীমান্ত পাহারা দিচ্ছেন, তাই আমরা শান্তিতে ঘুমোচ্ছি: প্রধানমন্ত্রী বললেন সেনা জওয়ানদের

কিন্নর (হিমাচল প্রদেশ): আপনারা সীমান্ত পাহারা দেন বলেই সাধারণ মানুষ শান্তিতে ঘুমোয়। আপনারা না থাকলে এই ঘুম আমাদের হত না। কিন্নরে ইন্দো-টিবেটান বর্ডার ফোর্সের জওয়ানদের সঙ্গে দীপাবলী উৎসব পালন করতে গিয়ে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান সীমান্তে বাজছে যুদ্ধের দামামা। চিনের সঙ্গে সম্পর্কেও চলছে টানাপোড়েন। এই সময়ে প্রধানমন্ত্রী বরফে ঢাকা পর্বতচূড়া পাহারা দেওয়া সেনা জওয়ানদের সঙ্গে পালন করলেন দীপাবলী উৎসব। কিন্নরে আইটিবিপি, ভারতীয় সেনা ও ডোগরা স্কাউটসের জওয়ানদের সঙ্গে এদিন সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। তাঁদের প্লেটে নিজের হাতে তুলে দেন দীপাবলীর মিষ্টি। modi-army 1 পূর্বনির্ধারিত না হলেও সোমডু এলাকার কাছে চাঙ্গো গ্রামে আচমকা থামে তাঁর কনভয়। স্থানীয় মানুষদের সঙ্গে বিনিময় করেন দীপাবলীর শুভেচ্ছা। প্রধানমন্ত্রী জওয়ানদের বলেন, “সকলে চায়, প্রিয় মানুষের সঙ্গে দীপাবলী কাটাতে। তাই আপনাদের কাছে এসেছি আমি”। মোদীর কথায়, গুজরাটে ভূমিকম্পের বছরে তিনি দীপাবলী উদযাপন করেন দুর্গত পরিবারদের সঙ্গে। তাই জওয়ানরা যেন না ভাবেন, শুধু প্রধানমন্ত্রী বলেই তাঁদের কাছে এসেছেন তিনি। প্রধানমন্ত্রীর কথায়, কোটি কোটি মানুষ জওয়ানদের সম্মানে দীপাবলীর প্রদীপ জ্বালিয়েছেন। অভিনেতা, ক্রীড়াবিদ, রাজনীতিক, ব্যবসায়ী, কৃষক-সব ধরনের মানুষ যোগ দিয়েছেন কেন্দ্রের উদ্যোগ #সন্দেশটুসোলজার্সে। তিনি বলেন, যখনই সেনাবাহিনীর কাছে নিজেদের প্রমাণ করার সুযোগ এসেছে, তখনই দেশবাসীকে গর্বিত করেছে তারা। সেনাবাহিনীর প্রতি তাঁর শ্রদ্ধা ও ভালবাসার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, যে প্রথম জনসভায় তাঁকে সম্ভাব্য প্রধানমন্ত্রীর তকমা দেওয়া হয়, তাতে রেওয়ারির প্রাক্তন সেনাকর্মীদের আমন্ত্রণ জানান তিনি। ক্ষমতায় আসার আগেই তিনি এক পদ, এক পেনশনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন। অথচ সে সময় যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁদের এ ব্যাপারে কোনও ধারণাই ছিল না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget