এক্সপ্লোর

‘মাস্টার’ রেখে মন্ত্রীদের ফেসবুক-টুইটারের পাঠ দিচ্ছেন মোদী

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো টেক-স্যাভি। সোশ্যাল মিডিয়ায় সড়গড় এমন প্রধানমন্ত্রী এর আগে পায়নি ভারত। নিজস্ব দক্ষতাতেই নিজের অনলাইন ব্র্যান্ড ইমেজ গড়ে তুলেছেন তিনি। প্রধানমন্ত্রী চান, তাঁর মন্ত্রিসভার সদস্যরাও এই পথই অনুসরন করুন। কিন্তু সমস্যা হল কেন্দ্রীয় মন্ত্রীদের ৪৭ শতাংশেরই গড় বয়স ৫৫। আর এটা তো দেখাই গেছে, প্রবীণরা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একটু পিছনেই রয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার গুরুত্বটা বেশ ভালোমতোই বোঝেন প্রধানমন্ত্রী। তাই তিনি চাইছেন, এই প্ল্যাটফর্মে সক্রিয় হোন অন্যান্য মন্ত্রীরাও। জানা গেছে, কয়েকজন মন্ত্রী এই প্ল্যাটফর্মের উপযুক্ত ব্যবহার না করতে পারার বিষয়টি নিয়ে গত মঙ্গলবার মন্ত্রিসভার উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। শুধু তাই নয়, বিজেপি নেতা ও মন্ত্রীদের ফেসবুক ও ট্যুইটারের মতো  সোশ্যাল মিডিয়ার ব্যবহার শেখানোর ভার তিনি বিদ্যুত্ মন্ত্রী পিযূষ গোয়েল, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহকে দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে সরকারি নীতি ও প্রকল্প প্রচারের ক্ষেত্রে মন্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় কতটা সক্রিয়, তা জানতে চান প্রধানমন্ত্রী। জনগনের কাছে সরকারের সাফল্যের বিষয়টি তুলে ধরার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় গুরুত্বের কথা মাথায় রেখেই মন্ত্রীদের এ ব্যাপারে প্রধানমন্ত্রী সক্রিয় হতে বলেছেন বলে  জানা গেছে। অনেকেই মনে করেন, ২০১৪-র লোকসভা নির্বাচমে মোদীর জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছিল তাঁর সোশ্যাল মিডিয়ার সচতুর ব্যবহার। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ১ কোটি ৯৭ লক্ষ। ফেসবুক পেজে লাইক ৩ কোটি। মানুষের অভাব-অভিযোগের নিষ্পত্তি, তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মন্ত্রীরা কতটা দ্রুত ও কার্যকর ভূমিকা নিয়েছেন, তা জানতে গতমাসে একটি সমীক্ষাও করেছিল পিএমও।

সেরা শিরোনাম

Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস

ভিডিও

Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live
India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget