এক্সপ্লোর

প্রধানমন্ত্রীর জনসংযোগের ক্ষমতা দারুণ, অর্থনীতিকে নতুন দিশা দিয়েছেন: রাষ্ট্রপতি

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানুষের সঙ্গে সবচেয়ে ভালভাবে সংযোগ রক্ষা করতে পারেন। তিনি দেশের অর্থনীতিকে নতুন দিশা দিয়েছেন। আজ এমনই মন্তব্য করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এনডিএ সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে একটি বই প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। তাঁর মতে, মোদী অনেক সদর্থক উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে কয়েকটি যুগান্তকারী। ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী যে বিষয়গুলি বেছে নেন, কোটি কোটি মানুষ তার ফলে উপকৃত হন বলেও মন্তব্য করেছেন রাষ্ট্রপতি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও ইন্দিরা গাঁধীর সঙ্গে মোদীর তুলনা করে রাষ্ট্রপতি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই সবচেয়ে কার্যকরভাবে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন। এ বিষয়ে তাঁর সঙ্গে পন্ডিত জওহরলাল নেহরু ও ইন্দিরা গাঁধীর তুলনা করা যেতে পারে। তাঁরা নীতি, সরকারের সংসদীয় কাঠামো এবং ধর্মনিরপেক্ষ সংবিধান চালু করার জন্য মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতেন। মানুষের সঙ্গে ভালভাবে যোগাযোগ করার ক্ষমতা না থাকলে কোটি কোটি মানুষকে নেতৃত্ব দেওয়ার কথা আশা করা যায় না।’ দেশের অর্থনৈতিক উন্নতি প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেছেন, ‘ভারতীয় অর্থনীতির দ্রুত উন্নতি হচ্ছে। কোনও সন্দেহ নেই, প্রধানমন্ত্রী অর্থনীতিকে নতুন পথে চালিত করেছেন। তিনি দেশের অগ্রগতির জন্য অনেক উদ্যোগ নিয়েছেন। এর ফলে ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কটের মতো আন্তর্জাতিক স্তরে আর্থিক মন্দার প্রভাব কাটিয়ে উঠতে পেরেছে ভারত।’

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget