এক্সপ্লোর

সব কা সাথ, সব কা বিকাশ মন্ত্রের অনু্প্রেরণা উনি, অম্বেডকরকে শ্রদ্ধা মোদির, সম্মান জানালেন রাহুলও, ১২৮-তম জন্মবার্ষিকীতে বিশেষ ট্রেন চালাবে রেল

নয়াদিল্লি: বি আর অম্বেডকরের ৬২-তম মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে নিজের ট্যুইটার হ্যান্ডলে ভিডিও পোস্ট করলেন নরেন্দ্র মোদি। প্রয়াত নেতাই তাঁর সরকারের সব কা সাথ, সব কা বিকাশ মন্ত্রের অনু্প্রেরণা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রগঠনে তাঁর অবদানের জন্য গোটা দেশ তাঁর প্রতি কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি। বলেন, অম্বেডকর আইনের চোখে সমতা, সবার সমান সুযোগ, সমান অধিকারের পক্ষে লড়াই করেছেন। এও বলেন, তাঁর সরকার মহান দলিত নেতার ভাবাদর্শ মানুষের কাছে, বিশেষত তরুণ সমাজে ছড়িয়ে দিতে চায়। সংসদ ভবন চত্বরে এদিন এক অনুষ্ঠানে অম্বেডকরকে পুষ্প স্তবক দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, মোদি। রাহুল গাঁধীও এদিন অম্বেডকরকে শ্রদ্ধা জানিয়ে তাঁর উদ্ধৃতিই শেয়ার করে ট্যুইট করেন। লেখেন, যারা ইতিহাস ভুলে যায়, তারা ইতিহাস গড়তে পারে না। অম্বেডকরের মূর্তির সামনে হাতজোড় করে দাঁড়ানো অবস্থায় নিজের একটি ছবিও শেয়ার করেন কংগ্রেস সভাপতি। ১৯৬৫ সালের আজকের দিনেই জীবনাবসান হয় অম্বেডকরের। মহাপরিনির্বাণ দিবস হিসাবে পালিত হয়ে আসছে দিনটি। এদিকে রেলমন্ত্রক সিদ্ধান্ত নিল, অম্বেডকরের ১২৮-তম জন্মবার্ষিকীতে সামনের এপ্রিল থেকে সামন্ত এক্সপ্রেস নামে একটি বিশেষ ট্রেন চালাবে। ১৪ এপ্রিল প্রথম যাত্রা তার। ট্রেনটি ভারত, নেপালে বৌদ্ধধর্মের সঙ্গে জড়িত জায়গাগুলি ছুঁয়ে যাবে। ১২ দিনের সফরে ট্রেনটি তাঁর জন্মস্থান মধ্যপ্রদেশের মউ, মুম্বই, বুদ্ধগয়া, সারনাথ, কুশিনগর, নেপালের লুম্বিনির মতো জায়গাগুলিতে যাবে। সব জায়গাই বৌদ্ধধর্মের সঙ্গে জড়িয়ে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget