এক্সপ্লোর

গোরক্ষকদের সম্পর্কে মন্তব্য: মোদী ক্ষমা না চাইলে মামলার হুঁশিয়ারি শঙ্করাচার্যের

মথুরা: গোরক্ষকদের সম্পর্কে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর ক্ষুব্ধ গোবর্ধন পীঠের শঙ্করাচার্য। তিনদিনের মধ্যে তাঁর মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী ক্ষমা না চাইলে আদালতের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শঙ্করাচার্য। স্বামী অধ্যক্ষানন্দ বলেছেন, প্রধানমন্ত্রীর মন্তব্য গোরক্ষকদের সম্ভ্রমে আঘাত করেছে। প্রধানমন্ত্রী তিনদিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে মানহানির মামলা দায়ের করা হবে। স্বামী অধ্যক্ষানন্দ মোদীর তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গো, গঙ্গা ও গীতা-র সৌজন্যে মোদী প্রধানমন্ত্রী হতে পেরেছেন। কিন্তু এখন সে কথা ভুলে গিয়েছেন তিনি। স্বামী অধ্যক্ষানন্দ বলেছেন, রাজস্থানের গোশালাগুলিতে আটক কয়েক হাজার গরুকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরিবর্তে মোদী গোরক্ষকদের বিরুদ্ধে মন্তব্য করছেন। সম্প্রতি মোদী ‘নকল গোরক্ষকদের’ কড়া নিন্দা করে তাদের ‘দেশ-বিরোধী’ বলে মন্তব্য করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, নকল গোরক্ষকরা রাতে অপরাধ করে। আর দিন তারাই গোরক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়। উল্লেখ্য, গুজরাতের উনায় গরুর চামড়া ছাড়াতে এসে চার দলিত যুবককে নৃশংসভাবে মারধর করে গোরক্ষকরা। এই ঘটনায় সারা দেশে তীব্র নিন্দার ঝড় ওঠে। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নকল গোরক্ষকদের বিরুদ্ধে সরব হন।

সেরা শিরোনাম

Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে

ভিডিও

BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget