এক্সপ্লোর

পাকিস্তানকে দেওয়া সর্বাধিক সুবিধাপ্রাপ্ত রাষ্ট্রের মর্যাদা প্রত্যাহার করার পথে ভারত?

নয়াদিল্লি: সিন্ধু জলবণ্টন চুক্তিতে রোধ করার পাশাপাশি এবার পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভারড নেশন (এমএফএন) বা সর্বাধিক সুবিধাপ্রাপ্ত রাষ্ট্রের মর্যাদা প্রত্যাহার করার ভাবনাচিন্তা করছে ভারত। কেন্দ্রীয় সূত্রে খবর, বৃহস্পতিবার এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানেই পাকিস্তানকে এমএফএন স্টেটাস নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ১৯৯৬ সালে পাকিস্তানকে এই বিশেষ তকমা দিয়েছিল ভারত। সেই সময় বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লুটিও)-র অধীনস্থ জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড (গ্যাট) চুক্তি অনুযায়ী পাকিস্তানকে এমএফএন তকমা দেওয়া হয়েছিল। এর মাধ্যমে, শুভেচ্ছাবার্তা হিসেবে বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তানকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারবদ্ধ হয় ভারত। একইভাবে, এই চুক্তির ফলে ভারতকেও প্রাধানয দেওয়ার কথা পাকিস্তানের। কিন্তু, পঠানকোট এবং উরিকাণ্ডের প্রেক্ষিতে এবার ইসলামাবাদের থেকে তা প্রত্যাহার করার কথা ভাবছে নয়াদিল্লি। এমনিতেই, সাম্প্রতিককালে দুদেশের মধ্যে বাণিজ্য অনেকটাই কমে গিয়েছে। অ্যাসোচ্যামের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫-১৬ অর্থবর্ষে ভারতের মোট বিদেশে বাণিজ্যের পরিমাণ ছিল ৬৪১ বিলিয়ন মার্কিন ডলার। তার মধ্যে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যের পরিমাণ মাত্র ২.৬৭ বিলিয়ন মার্কিন ডলার। পরিসংখ্যান বলছে, পাকিস্তানে ভারতের রফতানির পরিমাণ ২.১৭ বিলিয়ন মার্কিন ডলার। আর পাকিস্তান থেকে এসেছে মাত্র ৫০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যসামগ্রী। ফলত, দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ একেবারে তলানিতে এসে ঠেকায় এবার তা নিয়ে ভাবনাচিন্তা করছিলই ভারত। তার ওপর বিভিন্ন জঙ্গি হামলার প্রেক্ষিতে, সেই দাবি আরও জোরালো আকার ধারণ করেছে। ৫৬ বছরের সিন্ধু জলবণ্টন চুক্তির পুনর্বিবেচনা করার জন্য দুদিন আগেই উচ্চপর্যায়ের বৈঠকের ডাক দিয়েছিলেন মোদী। সূত্রের খবর, সেখানে স্থির হয়, এবার থেকে পঞ্চনদীর জলকে বেশি ব্যবহার করে পাকিস্তানে যাওয়ার ওপর নয়ন্ত্রণ করবে ভারত। ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাতী. নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব এস জয়শঙ্কর, জলসম্পদ সচিব এবং প্রধানমন্ত্রীর সচিবালয়ের শীর্ষ আধিকারিকরা। সূত্রের খবর, সকলেই একবাক্যে স্বীকার করেন, পাকিস্তানের সঙ্গে জলবণ্টন নিয়ে আলোচনা একমাত্র সন্ত্রাসমুক্ত পরিবেশেই সম্ভব।

সেরা শিরোনাম

Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget