এক্সপ্লোর

দীপাবলিতে জওয়ানদের শুভেচ্ছা জানান, বিশেষ অভিযান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: উরিতে জঙ্গি হামলা, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইক। তারপর নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘন। সবমিলিয়ে সীমান্তে উত্তেজনা এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে দেশের সীমান্তে প্রহরারত জওয়ানদের দীপাবলির শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য দেশবাসীর কাছে আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্য তিনি একটি বিশেষ অভিযানেরও সূচনা করেছেন। এর মাধ্যমে দেশবাসী সীমান্তে প্রহরারত সৈন্যদের দীপাবলির শুভেচ্ছা জানাতে পারবেন। নরেন্দ্র মোদী অ্যাপের #Sandesh2Soldiers অভিযানের মাধ্যমে জওয়ানদের শুভেচ্ছাবার্তা পাঠানো যাবে। এছাডাও MyGov.in এবং আকাশবাণীর মাধ্যমেও এই বার্তা পাঠানো যাবে। জনগনের আবেগ সশস্ত্র বাহিনীর কাছে পৌঁছে দিতে দূরদর্শণও একটি অনুষ্ঠান শুরু করতে চলেছে। অভিযানের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী। ট্যুইটে তিনি বলেছেন, ‘আমি সৈনিকদের প্রতি বার্তা পাঠিয়েছি (#Sandesh2Soldiers)। আপনারাও বার্তা পাঠাতে পারেন। আপনাদের শুভেচ্ছা আমাদের বাহিনীকে খুশি করবে’। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘এই দীপাবলিতে মনে রাখতে হবে সাহসী সশস্ত্র বাহিনীর কথা, যাঁরা ধারাবাহিকভাবে আমাদের দেশকে রক্ষা করে চলেছেন। জয়হিন্দ’। প্রধানমন্ত্রী বলেছেন, ‘যখন ১.২৫ কোটি মানুষ সৈন্যদের পাশে থাকেন, তখন তাঁদের মনোবল ১.২৫ কোটি গুণ বেড়ে যায়’। অভিযানের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে তিনি দেশের মানুষকে সশস্ত্র বাহিনীর জওয়ানদের কাছে বার্তা পাঠানোর আর্জি জানিয়েছেন। পোস্ট হওয়ামাত্র এই ভিডিও ফেসবুক ও ট্যুইটারের মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দারুন সাড়া ফেলেছে। উত্সবের মরশুমে এই অভিযান সশস্ত্র বাহিনীর প্রতি দেশের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর মাধ্যম হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে। লোকজন যাতে হাতে লেখা বার্তা জওয়ানদের পাঠাতে পারেন সেজন্য নরেন্দ্র মোদী অ্যাপে একটি বিশেষ মডিউল চালু করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget