এক্সপ্লোর

১৫ বছর ২১৭ দিন ছুটি কাটিয়ে কাজে যোগ! একেবারেই ছুটি পুলিশ কর্মীর

নয়াদিল্লি:যে কোনও চাকরিই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কর্মীদের অনেক গুরুদায়িত্ব পালন করতে হয়। চাকরির নিয়মনীতিও মেনে চলতে হয়। আর তা ভুললে তার খেসারতও দিতে হয়। এমনই ঘটনা ঘটেছে এক পুলিশ কর্মীর সঙ্গে। বলা নেই, কওয়া নেই- ১৫ বছর ২১৭ দিন ছুটি নেওয়ার পর কাজে যোগ দিতে এলেন। কিন্তু এ যাত্রাই আর চাকরি টিকল না। চিরদিনের জন্যই ছুটি হয়ে গেল তাঁর। জানা গেছে, উত্তরপ্রদেশের পিলভিট জেলার কোতওয়ালি থানায় কনস্টেবল হিসেবে নিযুক্ত ছিলেন বলবিন্দর সিংহ। ২০০১-এর ১৩ নভেম্বর উর্দ্ধতন কর্তৃপক্ষকে না জানিয়েই ছুটিতে চলে যান তিনি। সম্প্রতি প্রায় ১৬ বছর পর কাজে যোগ দিতে এসেছিলেন তিনি।কিন্তু পুলিশ বিভাগ তাঁর চাকরি বাতিল করে দিয়েছে।এখন বলবিন্দরের বয়স ৪০। এত বছর কেন ছুটি নিয়েছিলেন, তার কোনও উপযুক্ত জবাব তিনি দিতে পারেননি। আসলে গত জুন মাসে জেলার প্রাক্তন পুলিশ সুপার রঞ্জন বর্মা তাঁকে কাজে যোগ দেওয়ার অনুমতি দিয়েছিলেন।কিন্তু বর্মার জানা ছিল না যে, বলবিন্দর এত বছর ছুটি নিয়েছেন। চার মাস হল কাজে যোগ দিয়েছিলেন বলবিন্দর। এরইমধ্যে তাঁর বিষয়টি নজরে আসে বর্তমান পুলিশ সুপারের। জিজ্ঞাসাবাদে বলবিন্দর তাঁর ছুটি নেওয়ার কোনও উপযুক্ত কারণ দেখাতে পারেননি। শুধু দাবি করেন, তিনি অসুস্থ ছিলেন। কিন্তু এর স্বপক্ষে কোনও কাগজপত্র তিনি দেখাতে পারেননি। সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বলবিন্দরের বাবার কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়। এজন্য তিনি চাকরি পান। তিনি মূলত পঞ্জাবের বাসিন্দা। পঞ্জাব পুলিশকে বলবিন্দরের গতিবিধি সম্পর্কে তদন্ত  করতে বলা হয়েছে। বলবিন্দর কোনও বেআইনি কাজে জড়িত ছিলেন কিনা, তা তদন্তে জানার চেষ্টা  হবে। উল্লেখ্য, ছুটির সময় অবশ্য মাইনে পেতেন না বলবিন্দর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget