এক্সপ্লোর

মোদীর বারাণসীতে ২৪-ঘণ্টাই বিদ্যুৎ: অখিলেশের দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ নির্বাচনে ক্ষমতা দখলের লড়াইয়ে বিজেপি ও সমাজবাদী পার্টির মধ্যে চলা বাকযুদ্ধে নতুন মাত্রা দিল বিদ্যুৎ।

সম্প্রতি, বারাণসীতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, সেখানে ২৪-ঘণ্টা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে রাজ্য প্রশাসন। অখিলেশের দাবির বিপক্ষ জবাব হিসেবে সংবাদমাধ্যমের রিপোর্ট এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের তৈরি করা রিপোর্টকে হাতিয়ার করেছে কেন্দ্র।

প্রসঙ্গত, বারাণসী হল খোদ প্রধামনমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্র। এই আসন থেকেই লোকসভা নির্বাচনে জিতেছেন তিনি। ফলে, বারাণসী নিয়ে পাল্টা যুক্তি দিতে কালক্ষেপ করেনি কেন্দ্র।

তাদের অভিযোগ, শহরাঞ্চলে কোথায় কতটা বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে এবং কোথায় ঘাটতি রয়েছে, তার খতিয়ান নথিভুক্ত করার জন্য একটি বিশেষ মোবাইল অ্যাপ ‘উরজা’ চালু করেছে কেন্দ্র। যাতে গ্রাহকরা সব তথ্য জানতে পারেন।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই সেই অ্যাপে তথ্য সরবরাহ করছে না অখিলেশ প্রশাসন। রবিবার মোদী এই নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে তীব্র আক্রমণ  করলে, জবাবে প্রধানমন্ত্রীকে গঙ্গার নামে শপথ করে এই অভিযোগ করতে বলেন।

এরপরই, সোমবার কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে তথ্য পেশ করা হয়। সেখানে বলা হয়েছে, গত অগস্ট মাস পর্যন্ত ওই অ্যাপে তথ্যের জোগান দিয়েছে সপা সরকার। তারপর বন্ধ করে দিয়েছে। কেন্দ্রের দাবি, তথ্য দিলেই, ঘাটতির চিত্রটা প্রকাশ্যে চলে আসত।

কেন্দ্রের প্রশ্ন, বারাণসী যদি ২৪-ঘণ্টা নিরন্তর বিদ্যুৎ পেয়েই থাকে, তাহলে কেন উত্তরপ্রদেশ সরকার সেই তথ্য লুকোচ্ছে? তাদের দাবি, এই প্রেক্ষিতে নিরপেক্ষ তৃতীয় পক্ষের রিপোর্ট বলছে, এই শহরে বিদ্যুৎ সরবরাহের হার অত্যন্ত নিম্নমানের। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরকে উদ্ধৃত করে কেন্দ্র আরও জানিয়েছে, দেশের অন্য প্রান্তের তুলনায় উত্তরপ্রদেশে বিদ্যুৎ-ঘাটতির পরিমাণ সংখ্যার ভিত্তিতে ২ গুণ এবং ঘণ্টার ভিত্তিতে সেই পরিমাণ ৭ গুণ।

পাশাপাশি, একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রকাশিত রিপোর্টকেও হাতিয়ার করেছে কেন্দ্র। কেন্দ্রের দাবি, ওই রিপোর্টে বলা হয়েছে বারাণসীর বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপকহারে বিদ্যুতের ঘাটতি রয়েছে।

গত তিনমাসে গড়ে দিনে ৮-১০ ঘণ্টা বিদ্যুৎহীন থাকছে বারাণসী বলেও দাবি করা হয় ওই রিপোর্টে। আরও বলা হয়েছে, রাজ্যের প্রায় ৩ কোটি গ্রামীণ পরিবারের মধ্যে ১.৬ কোটি পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই।

সেরা শিরোনাম

US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার

ভিডিও

Weather Update Today : পাহাড়ে নেমেছে ধস, ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস
US Launches Air Strike : আচমকা কেন অশান্তির চাদরে ঢাকা পড়ল পশ্চিম এশিয়া? নেপথ্যে কোন কারণ?
Baruipur Case: নতুন করে গ্রেফতার ৮ জন! বারুইপুরকাণ্ডে বাড়ল মোট গ্রেফতারির সংখ্যা
TMC vs BJP Clash : মমতার মিছিলে অশান্তি, 'নাটক' বলে খোঁচা দিলীপের
Baruipur Incident : আলাদা-আলাদা বসিয়ে জিজ্ঞাসাবাদ, বারুইপুরকাণ্ডে বড় তথ্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget