এক্সপ্লোর

শর্ত ভাঙায় প্রকাশ ঝা-র মলের লিজ বাতিল

পটনা: লিজের শর্ত লঙ্ঘনের অভিযোগে চিত্র পরিচালক প্রকাশ ঝা-র মালিকানাধীন পি এ্যন্ড এম মলের লিজ বাতিল করল বিহার সরকার। পটনার পাটলিপুত্র ইন্ডাস্ট্রিয়াল এলাকায় অবস্থিত মলটি ২০১১ সালে উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ৫৮ হাজার ৩০০ বর্গফুট জমির ওপর তৈরি মলটিতে রাজ্যের প্রথম মাল্টিপ্লেক্স রয়েছে, আছে একাধিক বহুজাতিক ব্র্যান্ডের এক্সক্লুসিভ শোরুমও। আজ রাজ্যের শিল্পমন্ত্রী জয় কুমার সিংহ বলেন, বিহার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট অথরিটি ওই মলের জমি বরাদ্দ করেছিল। এবার সেই বরাদ্দের বিষয়টি রিভিউ করে দেখা গিয়েছে, পি এ্যন্ড এম মল সহ প্রায় ১০০টি জায়গা পাওয়া সংস্থা লিজের শর্ত পূরণ করেনি। তাই তাদের লিজ বাতিল করেছে অথরিটি। ঝা-এর মল সম্পর্কে নির্দিষ্ট প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, অন্যদের সাব লিজ দেওয়া জমির ওপর রাজ্য সরকারি কোষাগারে ১০ শতাংশ সার্কল রেট দেওয়ার কথা তাদের। অথরিটির হিসাবে সাব লিজ বাবদ সার্কল রেট পেমেন্টের আওতায় তাদের কাছে ২ কোটি ৬০ লক্ষ টাকা পায় রাজ্য সরকার। কিন্তু তারা দিয়েছে মাত্র ৪০ লক্ষ টাকা! মলের লিজ বাতিল হওয়ায় প্রকাশ ঝা-র ব্যবসায়িক স্বার্থ ধাক্কা খেল। গত লোকসভা ভোটে জেডি (ইউ)-র টিকিটে বেতিয়া থেকে ভোটে লড়েও হেরে যান তিনি।

সেরা শিরোনাম

Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?

ভিডিও

Sumit Roy | শনির সন্ধ্যায় Abhishek Banerjee-এর আপ্তসহায়কের বাড়িতে পুলিশ! কেন?
Rail Service Dispute Update | রেললাইন ধসে ভরসার জায়গা বাস! কিন্তু টিকিটের দামে নাজেহাল যাত্রীরা
Rail Service Dispute Update | মেরামতির কাজ শেষ হতেই শুরু হয়েছে ট্রায়াল রান
Rail Service Dispute Update | New Farakka-য় অবশেষে শুরু হল ট্রায়াল রান
Rail Service Dispute Update | শুরু হয়েছে ট্রায়াল রান, লাইন-জটে আজও বাতিল একাধিক ট্রেন

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget