এক্সপ্লোর

জাকির নায়েকের বক্তব্য ‘খুবই আপত্তিকর’, ব্যবস্থা নেবে স্বরাষ্ট্রমন্ত্রক, জানালেন বেঙ্কাইয়া

নয়াদিল্লি, ঢাকা ও মুম্বই: মুম্বইয়ের বিতর্কিত ইসলামি প্রচারক ড. জাকির নায়েকের বক্তৃতা খতিয়ে দেখতে ভারতকে অনুরোধ করেছে বাংলাদেশ। এ ব্যাপারে বাংলাদেশের আর্জির বিষয়টি বিবেচনা করে সরকার উপযুক্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু। বাংলাদেশের ঢাকায় গুলশনে নারকীয় হামলায় জড়িত দুজন জঙ্গি মৌলবী জাকিরের দ্বারা প্রভাবিত হয়েছিল বলে জানা গিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাকির নায়েকের ভাষণ পর্যালোচনার জন্য ভারতকে আর্জি জানায়। বেঙ্কাইয়া বলেছেন, জাকির নায়েকের বক্তৃতা ‘খুবই আপত্তিকর’। স্বরাষ্ট্রমন্ত্রক জাকিরের বক্তৃতা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, সংবাদমাধ্যমে জাকির নায়েকের যে বক্তৃতা প্রকাশিত হয়েছে তা ‘খুবই আপত্তিকর’। উল্লেখ্য, এর আগেই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জাকির নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছিলেন। এদিকে, মুম্বইয়ে জাকির নায়েক পরিচালিত অফিসের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। মুম্বই পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, শহরের দক্ষিণে ডোংরি এলাকায় জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন অফিসের সামনে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। তিনি জানিয়েছেন, কেন্দ্র বা রাজ্য সরকারের কাছ থেকে কোনও নির্দিষ্ট নির্দেশের ভিত্তিতে নয়, কোনওরকম অবাঞ্ছিত ঘটনা এড়াতেই এই ব্যবস্থা মুম্বই পুলিশ নিয়েছে। ঢাকার গুলশনে জঙ্গি হামলায় ২২ জনের মৃত্যুর ঘটনার পর বাংলাদেশের একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় জড়িত এক আওয়ামি লিগ নেতার ছেলে রোহন ইমতিয়াজ জাকির নায়েকের উদ্ধৃতি ব্যবহার করে গত বছর ফেসবুকে প্রচার চালিয়েছিল। পিস টিভি প্রচারিত একটি বক্তৃতায় জাকির নায়েক ‘সমস্ত মুসলিমকে সন্ত্রাসবাদী হতে আর্জি’ জানিয়েছিলেন বলে খবর। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ভারতের কাছে জাকির নায়েকের বক্তৃতা খতিয়ে দেখার আর্জি জানায়।  বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশের বিভিন্ন মৌলানার কাছ থেকে ইতিমধ্যেই অভিযোগ এসেছে যে, জাকির নায়েকের বক্তৃতা কোরানের শিক্ষা ও হাদিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাঁর বক্তৃতা জঙ্গিদের কতটা অনুপ্রাণিত করেছে তা খতিয়ে দেখা হবে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ইনু আরও বলেন, জাকির নায়েকের বক্তৃতার বিষয়বস্তু খতিয়ে দেখতে ভারত সরকারকেও অনুরোধ করা হয়েছে।  

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget