এক্সপ্লোর

দুর্নীতিতে ডুবে ছিল আগের ইউপিএ সরকার, বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: শেষ কদিনে আমরা দুটো জিনিস দেখেছি। ‘বিকাশবাদ’ আর ‘বিরোধবাদ’। আর এই দুইয়ের মধ্যে রয়েছেন জনসাধারণ। তাঁরা জানেন, কোনটা ঠিক আর কোনটা ভুল। এনডিএ সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ কথা বললেন। তাঁর কথায়, গত ১৫ দিনে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে মূল্যায়ন করা হয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে বিচার করা হয়েছে, সেটা ঠিক না ভুল। তাতে কোনও অন্যায় নেই, গণতন্ত্রে প্রত্যেকের কাজের মূল্যায়ন করার অধিকার সকলের রয়েছে। কিন্তু কথা হল, হতাশার পরিবেশ তৈরি করার মত ভুল যেন কখনও না হয়। আগের সরকারের প্রতি সরাসরি আক্রমণ শানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, আগের ইউপিএ সরকার যে দুর্নীতিতে আপাদমস্তক ডুবে ছিল, তা অস্বীকারের উপায় নেই। সেই পরিস্থিতি থেকে দেশকে বার করার চেষ্টা করেছে নতুন সরকার। আগের সরকারের সঙ্গে এখনকার সরকারের সঙ্গে তুলনা করলেই পার্থক্যটা পরিষ্কার বোঝা যাবে। সাধারণ মানুষ বর্তমান সরকারকে বিপুল জনাদেশ দিয়ে ক্ষমতায় এনেছে, তাঁদের বিশ্বাসের মর্যাদা রাখা এই সরকারের কর্তব্য। প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, রান্নার গ্যাসের ভর্তুকির ক্ষেত্রে তাঁরা দেখেছেন, কীভাবে আগের সরকার পুরো ব্যবস্থায় জল মিশিয়ে রেখেছিল, কত লোককে অকারণে কীভাবে বেআইনি সুবিধে পাইয়ে দিয়েছিল তারা। একই ঘটনা ঘটেছে কেরোসিন ও রেশন কার্ডের ক্ষেত্রেও। তাঁর কথায়, গোটা একটা দেশের স্বপ্নকে ধ্বংস করার পক্ষে শুধু দুর্নীতিই যথেষ্ট। আর এই দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এখনও পর্যন্ত ৩৬,০০০ কোটি টাকারও বেশি অকারণে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়েছে সরকার। ওই টাকা যাদের পকেটে ঢুকত, তারা তাঁকে স্বাভাবিকভাবেই গালাগালি দিচ্ছে, এতে আশ্চর্যের কিছু নেই। কিন্তু তাঁর সরকার গরিবের সরকার। গরিব মানুষের এক পয়সাও যাতে নয়ছয় না হয়, তা নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, আগামী ৩ বছরে ৫ কোটি রান্নাঘরে এলপিজি সংযোগ পৌঁছে দেবে তাঁর সরকার। তবে সব কিছুর আগে মানুষের ওপর বিশ্বাস না হারানোর ওপর জোর দিয়েছেন তিনি।    

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget