এক্সপ্লোর

ছাত্র হত্যার পর অশান্ত এলাহাবাদ, বাসে আগুন দিল বিক্ষোভকারীরা

এলাহাবাদ: উত্তর প্রদেশের এলাহাবাদে দিলীপ নামে এক আইনের ছাত্রের হত্যার প্রতিবাদে তুমুল বিক্ষোভ চলছে। গতকাল এ নিয়ে শহরে প্রচণ্ড অশান্তি হয়, একটি বাসে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। খুনের মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযুক্তর আত্মীয় বিজেপির প্রাক্তন বিধায়ক সোনু সিংহকেও জেরা করা হবে বলে জানা গিয়েছে। এলএলবি পড়ুয়া ২৬ বছরের দিলীপকে সকলের সামনে গণধোলাই দিয়ে মারা হয় বলে অভিযোগ। ৩ জন গ্রেফতার হলেও মূল অভিযুক্ত বিজয়শঙ্কর সিংহ এখনও ফেরার। শোনা গিয়েছে, নিজের আত্মীয় ও বিজেপির প্রাক্তন বিধায়ক সোনু সিংহের এলাকা সুলতানপুরে গিয়ে সে গা ঢাকা দিয়েছে। যোগী আদিত্যনাথ সরকার দিলীপের পরিবারকে ২০ লাখ টাকা আর্থিক সাহায্য দেবে বলে জানিয়েছে। কিন্তু তাতে শান্ত হয়নি বিক্ষোভকারীরা। বাস জ্বালিয়ে, রাস্তা আটকে চলছে আন্দোলন। এই পরিস্থিতিতে এলাহাবাদের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। ৯ তারিখ রাতে এলাহাবাদ ডিগ্রি কলেজের ছাত্র দিলীর ৩ সঙ্গীকে নিয়ে কর্নেলগঞ্জ এলাকার কালিকা হোটেলে খেতে যান। কিন্তু সামান্য কথা কাটাকাটির জেরে তাঁকে গণধোলাই দেওয়া হয় বলে অভিযোগ। লোহার রড আর ইট দিয়ে তাঁকে নির্মমভাবে মারধর করা হয়, ফলে মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঠিক সময়ে পুলিশ এসে পড়লে দিলীপকে নিশ্চিতভাবে বাঁচানো যেত। তাদের গাফিলতিতেই তাঁর মৃত্যু ঘটেছে। গাফিলতির জেরে এলাকার ইন চার্জ ও ২ কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। এসএইচও-র বিরুদ্ধে দেওয়া হয়েছে তদন্তের নির্দেশ। মুন্না সিংহ, জ্ঞান প্রকাশ অবস্থি ও অভিযুক্তদের গাড়ির চালক রামদীন মৌর্যকে গ্রেফতার করেছে পুলিশ। বিজয় শঙ্করের তল্লাশি চালাচ্ছে তারা। অভিযুক্তদের একটি ফর্চুনার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget