এক্সপ্লোর

কংগ্রেস সভাপতি হতে আবেদন করছেন পুণের ইঞ্জিনিয়ার, বললেন, ‘পুনরুজ্জীবনের ব্লুপ্রিন্ট আছে’

হোসালে বলেন, রাহুল যেমন বলেছেন, দলের তরুণ নেতা দরকার, তেমনই আমার মনে হয়, কংগ্রেসের চাই এমন একজন সভাপতি যিনি শুধু অল্পবয়সিই নন, চিন্তাভাবনা ও মনেও হবেন তরুণ।

পুণে: কংগ্রেস এখনও দলীয় সভাপতি পদে ইস্তফা দেওয়া রাহুল গাঁধীর বিকল্প খুঁজে বের করতে পারেনি। এবার পুণের এক ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার শতাব্দী প্রাচীন দলের সভাপতি হওয়ার আবেদন জানানোর সিদ্ধান্ত নিলেন। গজানন্দ হোসালে নামে ২৮ বছর বয়সি ওই যুবক পুণেতে বেঙ্গালুরুর একটি ম্যানুফ্যাকচারিং ফার্মের ম্যানেজার। ২৩ জুলাই তিনি কংগ্রেসের পুণে ইউনিটের সভাপতি রমেশ বাগওয়ের কাছে আবেদন জমা দেবেন। হোসালে বলেছেন, রাহুল গাঁধী সভাপতি পদে ইস্তফা দেওয়ার পর কংগ্রেস চরম বিভ্রান্তিতে পড়েছে। কাকে সভাপতি করবে, বুঝতে পারছে না। এই প্রেক্ষাপটে আমি ওই পদের জন্য মনোনয়ন জমা দিতে চাই। বর্তমান সময়ে দেশের জন্য কংগ্রেসের ‘পুনরুজ্জীবন’ প্রয়োজন বলে অভিমত জানিয়ে সেজন্য তরুণ নেতৃত্বের পক্ষেও সওয়াল করেন তিনি। হোসালে বলেন, রাহুল যেমন বলেছেন, দলের তরুণ নেতা দরকার, তেমনই আমার মনে হয়, কংগ্রেসের চাই এমন একজন সভাপতি যিনি শুধু অল্পবয়সিই নন, চিন্তাভাবনা ও মনেও হবেন তরুণ। কংগ্রেসের বর্তমানে কোনও সভাপতি না থাকায় একাধিক কর্মী দল ছাড়ছেন এবং সেজন্যই দলের সামগ্রিক নির্বাচনী পারফরম্যান্স মার খাচ্ছে বলেও অভিমত জানিয়েছেন হোসালে। রাজনীতিতে তাঁর কোনও অভিজ্ঞতা আছে বা কোনও সামাজিক সংগঠনের মাধ্যমে কোনও উদ্দেশ্য সামনে রেখে তিনি কিছু করেছেন কিনা, জানতে চাওয়া হলে অবশ্য নেতিবাচক জবাবই দেন তিনি। যদিও হোসালের দাবি, তিনি গ্রাম থেকে উঠে এসেছেন এবং বহু ইস্যুতে সরকারি কর্তাদের মোকাবিলা করেছেন তিনি। হোসালে জানিয়েছেন, তিনি কংগ্রেসের প্রাথমিক সদস্যও নন, অতীতেও কংগ্রেসের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। তিনি বলেছেন, সভাপতি পদের জন্য আবেদন জানানোর আগে অবশ্য দলের প্রাথমিক সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়া সম্পন্ন করব। কিন্তু তিনি কি দলে সামিল হয়ে কাজ করতে পারেন না? হোসালের বক্তব্য, একেবারে সাধারণ কর্মী বা নেতা হয়ে কাজ শুরু করলে কোণঠাসা হয়ে পড়ার আশঙ্কা আছে। তিনি বলেন, কংগ্রেস সভাপতি হিসাবে আমি স্বচ্ছতায় জোর দেব এবং সুযোগ পেলে বর্তমান সঙ্কট থেকে দলের পুনরুজ্জীবন ঘটাতে পারব বলে নিশ্চিত। তার ব্লুপ্রিন্টও আছে আমার কাছে। মার্কস, গাঁধী ও অম্বেডকরের উল্লেখ করে তাঁর দাবি, এইসব মণীষীর মতবাদ ব্যবহার করে ভারত কল্যাণকামী রাষ্ট্র হতে পারে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget