এক্সপ্লোর

'মহাত্মাকে মেরেছে আরএসএস' মন্তব্যের জন্য মামলায় দোষী সাব্যস্ত হলে ২ বছর পর্যন্ত কারাবাস হতে পারে রাহুলের

নয়াদিল্লি: মহাত্মা গাঁধী হত্যাকাণ্ড নিয়ে আরএসএস অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হলে দু বছর পর্যন্ত কারাবাস হতে পারে রাহুল গাঁধীর। ঠানের ভিওয়ান্ডির আদালতে আজ কংগ্রেস সভাপতি অবশ্য দাবি করেন, তিনি নির্দোষ। রাহুলের বিরুদ্ধে অভিযোগ, ২০১৪-র ৬ মার্চ এক নির্বাচনী সভায় তিনি বলেন, আরএসএসের লোকজনই মহাত্মা গাঁধীকে হত্যা করেছে। এজন্য রাজেশ কুন্তে নামে জনৈক আরএসএস ক্যাডার রাহুলের বিরুদ্ধে তাঁর সংগঠনের মানহানির অভিযোগে মামলা করেন ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ (কুত্সার মাধ্যমে সম্মানহানি) ও ৫০০ (মানহানির শাস্তি) ধারায়। ৫০০ ধারায় বলা হয়েছে, যিনিই আরেকজনের মর্যাদাহানি করবেন, তাঁর শাস্তি হবে কারাবাস, যার মেয়াদ হতে পারে দু বছর পর্যন্ত বা জরিমানা, এমনকী জেল ও জরিমানা, দুটোই। এদিন দায়রা ম্যাজিস্ট্রেট এ আই শেখ রাহুলের বিরুদ্ধে আনা অভিযোগগুলি ও মামলাকারী রাজেশ কুন্তের বিবৃতি পড়ে বলেন, অভিযাগ অনুসারে, ভিওয়ান্ডিতে নির্বাচন উপলক্ষ্যে আপনি (রাহুল) ২০১৪-র ৬ মার্চ অভিযোগকারীর সংগঠনের অবমাননা করেছেন। আপনার ভাষণ চ্যানেলে সম্প্রচারিত হয়েছিল, সংবাদপত্রেও ছাপা হয়েছিল। তাতে অভিযোগকারী ও তাঁর সংগঠনের সম্মানহানি হয়েছে। ফলে আপনি ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারায় অপরাধ করেছেন। আপনি কি অভিযোগ স্বীকার করছেন? রাহুল বলেন, আমি অপরাধী নই। তারপরই আদালত চার্জ গঠন করে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে। রাহুলের কৌঁসুলিরা বলেন, অভিযোগকারীর জমা দেওয়া গাঁধীর সেই ভাষণের ভিডিওর ট্রান্সস্ক্রিপ্ট সমেত কিছু নথি তথ্যপ্রমাণ হিসাবে মানা হবে কিনা, পরবর্তী শুনানির দিন সম্ভবত আদালত রায় দেবে সে ব্যাপারে। রাহুল গত মাসে আবেদন করেছিলেন, এই মামলায় সামারি ট্রায়ালের পরিবর্তে সামনস ট্রায়াল হোক যাতে সব নথি বিস্তারিত রেকর্ড করা হয়। আদালত তাতে সায় দিয়েছে আজ। রাহুল আগে মামলা খারিজের আর্জি জানিয়েছিলেন সুপ্রিম কোর্টে। ২০১৬-র জুলাইয়ে শীর্ষ আদালত বলেছিল, একটি সংগঠনের ঘাড়ে পুরো দায় চাপানো উচিত হয়নি রাহুলের, তিনি তাঁর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ না করলে বিচারের মুখে দাঁড়াতে হবে। রাহুল যদিও দুঃখ প্রকাশের পরামর্শ প্রত্যাখ্যান করে বিচারের মুখোমুখি হতে তৈরি বলে জানিয়ে দেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget